হালান্ডের হ্যাটট্রিকে উড়ে গেল লিভারপুল

আরও একবার নিজের জাত চেনালেন আর্লিং হালান্ড। আজ লিভারপুলের বিপক্ষে ম্যাচে করলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। মূলত, ম্যানসিটির হয়ে তার ১২তম হ্যাটট্রিকের সৌজন্যেই লিভারপুল ৪-০ গোলে বিধ্বস্ত হলো। সেইসঙ্গে এফএ কাপের সেমিফাইনালে উঠে গেল পেপ গার্দিওলার শিষ্যরা। ২০২৪ সালের আগস্টের পর প্রথমবার ক্লাবের জার্সিতে হ্যাটট্রিক করলেন হালান্ড। দারুণ পারফরম্যান্স করে নিজের সমালোচনা করলেন তিনি, ‘খুবই উত্থান-পতন হয়েছে, এটা যথেষ্ট ভালো নয়। আমাদের সামনে লম্বা একটা সপ্তাহ আছে। কারণ আমরা চ্যাম্পিয়ন্স লিগে নেই। এটা কিন্তু মোটেও ভালো কথা নয়। আরেকটি ম্যাচে আমাদের চেলসির মুখোমুখি হতে হবে।’ লম্বা সময় পর হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত তিনি, ‘হ্যাটট্রিক? এটা চমৎকার। সিটির সঙ্গে লম্বা সময় পর এটা করলাম। আবারো করতে চাই, এটা বিশেষ। আমি সত্যিই আনন্দিত।’ দলের পারফরম্যান্স নিয়ে তার কথা, ‘প্রথমার্ধে আমরা সমস্যায় ছিলাম। কিন্তু ৩০ মিনিটের পর থেকে আমরা চাপ দিয়ে খেলেছি। আবারো ওয়েম্বলিতে খেলতে হবে, এটা গুরুত্বপূর্ণ। এই ক্লাবকে অবশ্যই শীর্ষ পর্যায়ে আরও ট্রফি জিততে হবে। এই মৌসুমের অন্যতম সেরা পারফরম্যান্স করলাম আমরা ৩০ থেকে ৬০ মিনিটের মধ

হালান্ডের হ্যাটট্রিকে উড়ে গেল লিভারপুল

আরও একবার নিজের জাত চেনালেন আর্লিং হালান্ড। আজ লিভারপুলের বিপক্ষে ম্যাচে করলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। মূলত, ম্যানসিটির হয়ে তার ১২তম হ্যাটট্রিকের সৌজন্যেই লিভারপুল ৪-০ গোলে বিধ্বস্ত হলো। সেইসঙ্গে এফএ কাপের সেমিফাইনালে উঠে গেল পেপ গার্দিওলার শিষ্যরা।

২০২৪ সালের আগস্টের পর প্রথমবার ক্লাবের জার্সিতে হ্যাটট্রিক করলেন হালান্ড। দারুণ পারফরম্যান্স করে নিজের সমালোচনা করলেন তিনি, ‘খুবই উত্থান-পতন হয়েছে, এটা যথেষ্ট ভালো নয়। আমাদের সামনে লম্বা একটা সপ্তাহ আছে। কারণ আমরা চ্যাম্পিয়ন্স লিগে নেই। এটা কিন্তু মোটেও ভালো কথা নয়। আরেকটি ম্যাচে আমাদের চেলসির মুখোমুখি হতে হবে।’

লম্বা সময় পর হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত তিনি, ‘হ্যাটট্রিক? এটা চমৎকার। সিটির সঙ্গে লম্বা সময় পর এটা করলাম। আবারো করতে চাই, এটা বিশেষ। আমি সত্যিই আনন্দিত।’

দলের পারফরম্যান্স নিয়ে তার কথা, ‘প্রথমার্ধে আমরা সমস্যায় ছিলাম। কিন্তু ৩০ মিনিটের পর থেকে আমরা চাপ দিয়ে খেলেছি। আবারো ওয়েম্বলিতে খেলতে হবে, এটা গুরুত্বপূর্ণ। এই ক্লাবকে অবশ্যই শীর্ষ পর্যায়ে আরও ট্রফি জিততে হবে। এই মৌসুমের অন্যতম সেরা পারফরম্যান্স করলাম আমরা ৩০ থেকে ৬০ মিনিটের মধ্যে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow