হালুয়াঘাটে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর আমেজে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলার পৌরসভা,সদর ইউনিয়ন, ধারা, ধুরাইল, আমতৈল, নড়াইল, গাজীরভিটা,শাকুয়াই ও বিলডোরা ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শুরুতেই নারী ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অনেকেই পরিবার-পরিজন নিয়ে কেন্দ্রে আসেন। কেউ কেউ ছোট শিশু কোলে নিয়েও লাইনে দাঁড়িয়ে ভোট দেন। ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, নারীদের মধ্যে ভোট নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। স্থানীয় শাকুয়াই বহুমুখী স্কুল এন্ড কলেজ কেন্দ্রের এক ভোটার বলেন, “আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে ভোট দিতে এসেছি। দেশের উন্নয়ন ও এলাকার শান্তি চাই।” প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নারী ভোটারদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে নারী পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে

হালুয়াঘাটে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর আমেজে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উপজেলার পৌরসভা,সদর ইউনিয়ন, ধারা, ধুরাইল, আমতৈল, নড়াইল, গাজীরভিটা,শাকুয়াই ও বিলডোরা ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শুরুতেই নারী ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অনেকেই পরিবার-পরিজন নিয়ে কেন্দ্রে আসেন। কেউ কেউ ছোট শিশু কোলে নিয়েও লাইনে দাঁড়িয়ে ভোট দেন।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, নারীদের মধ্যে ভোট নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। স্থানীয় শাকুয়াই বহুমুখী স্কুল এন্ড কলেজ কেন্দ্রের এক ভোটার বলেন, “আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে ভোট দিতে এসেছি। দেশের উন্নয়ন ও এলাকার শান্তি চাই।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নারী ভোটারদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে নারী পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে ময়মনসিংহ-১ আসনে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা প্রায় বেশি। তাদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

সার্বিকভাবে, হালুয়াঘাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি গণতান্ত্রিক চর্চায় ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow