হালুয়াঘাটে নির্যাতন ও মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাতী (বড়বিলা) এলাকায় মিথ্যা অপবাদ, শারীরিক নির্যাতন ও সামাজিকভাবে হেনস্তার অভিযোগ তুলে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে থানা রোডে একটি অফিসে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী আইরিন আক্তার বলেন, গত সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় আমি নিজ বাড়িতে আমার সন্তান ও মার সাথে বসে চা, নাস্তা করার সময় আমার এক পূর্ব পরিচিত মেহমান আসার পর তাকে নিয়ে স্থানীয় মোজ্জাম্মেল, আনোয়ার, মোতালেবসহ তাদের সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে তাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেয় এবং শারীরিকভাবে নির্যাতন করে। এ সময় আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্নভাবে অপমান করা হয়। এ ঘটনার পর হালুয়াঘাট থানা একটি লিখিত অভিযোগ দায়ের করি। তিনি আরও বলেন, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হালুয়াঘাটে নির্যাতন ও মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাতী (বড়বিলা) এলাকায় মিথ্যা অপবাদ, শারীরিক নির্যাতন ও সামাজিকভাবে হেনস্তার অভিযোগ তুলে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে থানা রোডে একটি অফিসে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী আইরিন আক্তার বলেন, গত সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় আমি নিজ বাড়িতে আমার সন্তান ও মার সাথে বসে চা, নাস্তা করার সময় আমার এক পূর্ব পরিচিত মেহমান আসার পর তাকে নিয়ে স্থানীয় মোজ্জাম্মেল, আনোয়ার, মোতালেবসহ তাদের সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে তাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেয় এবং শারীরিকভাবে নির্যাতন করে।

এ সময় আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্নভাবে অপমান করা হয়। এ ঘটনার পর হালুয়াঘাট থানা একটি লিখিত অভিযোগ দায়ের করি।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow