হালুয়াঘাটে বিএনপির ১৩ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির ১৩ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি)বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট নেতারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের পক্ষে নির্বাচনী কর্মকান্ডে অংশগ্রহণে কারণে তাদের বিরোদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বহিস্কৃতরা হলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবি মোজাম্মেল হোসেন খান ও সাজ্জাদ হোসেন খান হীরা, উপজেলা বিএনপির সদস্য মো. নূরুল আলম (নূর এ আলম),মো. সুজারুল ইসলাম ফকির, এখলাস উদ্দিন বিএসসি ও হাবিবুর রহমান,হালুয়াঘাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব দেলোয়ার হোসেন বিপ্লব, মোল্লা মো. আলী সাবরী মনি (মোল্লা মনির), ডা.আবুল কাশেম মেম্বার, পৌর বিএনপির সদস্য মো.মতিউর

হালুয়াঘাটে বিএনপির ১৩ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির ১৩ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি)বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট নেতারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির

কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের পক্ষে নির্বাচনী কর্মকান্ডে অংশগ্রহণে কারণে

তাদের বিরোদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বহিস্কৃতরা হলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবি মোজাম্মেল হোসেন খান ও সাজ্জাদ হোসেন খান হীরা, উপজেলা বিএনপির সদস্য মো. নূরুল আলম (নূর এ আলম),মো. সুজারুল ইসলাম

ফকির, এখলাস উদ্দিন বিএসসি ও হাবিবুর রহমান,হালুয়াঘাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব দেলোয়ার হোসেন বিপ্লব, মোল্লা মো. আলী সাবরী মনি (মোল্লা মনির), ডা.আবুল কাশেম মেম্বার, পৌর বিএনপির সদস্য মো.মতিউর রহমান মতি,মো. শরিফুল আলম ও মো.হাবিবুর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow