হাসপাতাল থেকে ক্যান্সার রোগী নিখোঁজ

রাজধানীর মহাখালী ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট থেকে বের হয়ে পারভেজ হোসেন (৪০) নামে ক্যান্সার আক্রান্ত এক রোগী ৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। রোববার (২৮ জুন) বিষয়টি জানিয়েছেন পারভেজের মামা শহিদুল্লাহ আহম্মদ। ঘটনার দিন তিনি তার সঙ্গে ছিলেন। এর আগে ২০ জুন পারভেজ নিখোঁজ হন। নিখোঁজ পারভেজ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও পেশায় কৃষক। নিখোঁজের ঘটনায় ২১ জুন তার মামা শহিদুল্লাহ রাজধানীর বনানী থানায় জিডি (১৮১৬) করেছেন। কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। শহিদুল্লাহ আহম্মদ জানান, পারভেজকে ১১ জুন ক্যান্সার হাসপাতালে নেওয়া হয়। ২০ জুন পরীক্ষা নিরীক্ষা করা হয়। তাকে নিচে রেখে ফাইল নিয়ে আমি ওপর তলায় যাই। এরপর এসে তাকে আর পাইনি। গলায় ক্যান্সারের কারণে সে কথা বলতে পারে না। ৫ দিন সেখানে অপেক্ষা করেও তাকে খুঁজে পাইনি। তার সন্ধানী বনানী থানায় জিডি করেছি। এ ব্যাপারে জিডির তদন্তকারী কর্মকর্তা ও বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের বলেন, ঘটনার পর আমরা সিসি ক্যামেরার ভিডিও দেখেছি। সেখানে যে রোগীর কথা বলা হয়েছে তাকে দেখা যায়নি। নিখোঁ

হাসপাতাল থেকে ক্যান্সার রোগী নিখোঁজ

রাজধানীর মহাখালী ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট থেকে বের হয়ে পারভেজ হোসেন (৪০) নামে ক্যান্সার আক্রান্ত এক রোগী ৮ দিন ধরে নিখোঁজ রয়েছে।

রোববার (২৮ জুন) বিষয়টি জানিয়েছেন পারভেজের মামা শহিদুল্লাহ আহম্মদ। ঘটনার দিন তিনি তার সঙ্গে ছিলেন।

এর আগে ২০ জুন পারভেজ নিখোঁজ হন।

নিখোঁজ পারভেজ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও পেশায় কৃষক। নিখোঁজের ঘটনায় ২১ জুন তার মামা শহিদুল্লাহ রাজধানীর বনানী থানায় জিডি (১৮১৬) করেছেন। কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

শহিদুল্লাহ আহম্মদ জানান, পারভেজকে ১১ জুন ক্যান্সার হাসপাতালে নেওয়া হয়। ২০ জুন পরীক্ষা নিরীক্ষা করা হয়। তাকে নিচে রেখে ফাইল নিয়ে আমি ওপর তলায় যাই। এরপর এসে তাকে আর পাইনি। গলায় ক্যান্সারের কারণে সে কথা বলতে পারে না। ৫ দিন সেখানে অপেক্ষা করেও তাকে খুঁজে পাইনি। তার সন্ধানী বনানী থানায় জিডি করেছি।

এ ব্যাপারে জিডির তদন্তকারী কর্মকর্তা ও বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের বলেন, ঘটনার পর আমরা সিসি ক্যামেরার ভিডিও দেখেছি। সেখানে যে রোগীর কথা বলা হয়েছে তাকে দেখা যায়নি। নিখোঁজের বিষয় নিয়ে বিভিন্নস্থানে বার্তা পাঠানো হয়েছে। আমরা খোঁজ-খবর চালাচ্ছি।

কাজল কায়েস/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow