হাসপাতালে অমিতাভ বচ্চন, কী হয়েছে অভিনেতার

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে হাসপাতালে নেওয়া হয়েছে- এমন খবর ঘিরে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ মে মুম্বাইয়ের একটি প্রথম সারির হাসপাতালে যান এই বর্ষীয়ান অভিনেতা। তবে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন কি না, তা নিয়ে একাধিক ভিন্ন তথ্য পাওয়া গেছে। কিছু সূত্রের দাবি, হজমজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে যেতে হয়। পরে তার ছেলে অভিষেক বচ্চনও সেখানে যান। বর্তমানে তিনি ভালো আছেন বলে জানা গেছে। অন্যদিকে মুম্বাইয়ের কয়েকটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এটি ছিলো তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। যেদিন হাসপাতালে গেছেন সেদিনই তিনি বাসায় ফিরে যান। এ বিষয়ে বচ্চন পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।   এলআইএ

হাসপাতালে অমিতাভ বচ্চন, কী হয়েছে অভিনেতার

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনকে হাসপাতালে নেওয়া হয়েছে- এমন খবর ঘিরে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ মে মুম্বাইয়ের একটি প্রথম সারির হাসপাতালে যান এই বর্ষীয়ান অভিনেতা। তবে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন কি না, তা নিয়ে একাধিক ভিন্ন তথ্য পাওয়া গেছে।

কিছু সূত্রের দাবি, হজমজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে যেতে হয়। পরে তার ছেলে অভিষেক বচ্চনও সেখানে যান। বর্তমানে তিনি ভালো আছেন বলে জানা গেছে।

অন্যদিকে মুম্বাইয়ের কয়েকটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এটি ছিলো তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। যেদিন হাসপাতালে গেছেন সেদিনই তিনি বাসায় ফিরে যান।

এ বিষয়ে বচ্চন পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow