হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত দুই, আতঙ্কে রোগীরা

টাঙ্গাইলের সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের মহিলা ও শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ছে। এতে এক শিশু ও তার মা কিছুটা আহত হন। বৃহস্পতিবার (৪ জুন) হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ সময় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত শিশুটির মা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ছেলের হাতে ক্যানোলা ছিল। হঠাৎ করে ছাদের পলেস্তারা খসে পড়ে। সরাসরি রোগীদের উপরে পড়লে মারাও যেতে পারতো। ফরিদা আক্তার নামের এক নারী বলেন, পাশের সিটে শিশু নিয়ে এক মহিলা শুয়ে ছিলেন। হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। ঢালাইয়ের পলেস্তারা কারও পায়ে লেগেছে, কারও হাতে লেগেছে। আমার পায়ে লেগেও সামান্য ব্যথা পেয়েছি। সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহেনা পারভীন বলেন, ভবনটি প্রায় ৩৫-৪০ বছরের পুরোনো। নতুন ভবনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। ছাদের ভাঙা অংশ মেরামতে স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে। আব্দুল্লাহ আল নোমান/এএইচ/জেআইএম

হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত দুই, আতঙ্কে রোগীরা

টাঙ্গাইলের সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের মহিলা ও শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ছে। এতে এক শিশু ও তার মা কিছুটা আহত হন।

বৃহস্পতিবার (৪ জুন) হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ সময় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত শিশুটির মা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ছেলের হাতে ক্যানোলা ছিল। হঠাৎ করে ছাদের পলেস্তারা খসে পড়ে। সরাসরি রোগীদের উপরে পড়লে মারাও যেতে পারতো।

jagonews24

ফরিদা আক্তার নামের এক নারী বলেন, পাশের সিটে শিশু নিয়ে এক মহিলা শুয়ে ছিলেন। হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। ঢালাইয়ের পলেস্তারা কারও পায়ে লেগেছে, কারও হাতে লেগেছে। আমার পায়ে লেগেও সামান্য ব্যথা পেয়েছি।

সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহেনা পারভীন বলেন, ভবনটি প্রায় ৩৫-৪০ বছরের পুরোনো। নতুন ভবনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। ছাদের ভাঙা অংশ মেরামতে স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে।

আব্দুল্লাহ আল নোমান/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow