হাসপাতালে যাওয়ার খবর ছড়াতেই উদ্বেগ, মুখ খুললেন অমিতাভ

বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের একটি হাসপাতালে দেখা যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। মঙ্গলবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে শুরু হয় বিভিন্ন আলোচনা। তবে পরে নিজেই ইঙ্গিতপূর্ণ বার্তায় ভক্তদের আশ্বস্ত করেছেন এই বর্ষীয়ান অভিনেতা। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন অমিতাভ। সেখানে তিনি লেখেন, ‘আকাশে একটাও চিল নেই। এ দিকে তোতাপাখি কথা বলতে শুরু করেছে। আমি নিজের বাজরার রুটি ও কিছু সবজি খেয়েছি।’ তার এই পোস্ট থেকেই অনুরাগীরা বুঝে নেন, তিনি এখন অনেকটাই সুস্থ আছেন। ভারতীয় গণমাধ্যমের দাবি, পাচনতন্ত্রের সমস্যার কারণেই হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ। যদিও তিনি ঠিক কবে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। একটি সূত্র বলছে, গত ১৬ মে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেই হাসপাতালে যান অভিনেতা। অন্যদিকে আরেকটি সূত্রের দাবি, মঙ্গলবার মধ্যরাতে তাকে হাসপাতালে দেখা গেছে। প্রসঙ্গত, ১৯৮২ সালে ‘কুলি’ সিনেমার শুটিংয়ের সময় গুরুতর দুর্ঘটনার শিকার হন অমিতাভ বচ্চন। সেই সময় পেটে মারাত্মক আঘাত পান তিনি। এরপর থেকেই বিভিন্

হাসপাতালে যাওয়ার খবর ছড়াতেই উদ্বেগ, মুখ খুললেন অমিতাভ

বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের একটি হাসপাতালে দেখা যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। মঙ্গলবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে শুরু হয় বিভিন্ন আলোচনা। তবে পরে নিজেই ইঙ্গিতপূর্ণ বার্তায় ভক্তদের আশ্বস্ত করেছেন এই বর্ষীয়ান অভিনেতা।

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন অমিতাভ। সেখানে তিনি লেখেন, ‘আকাশে একটাও চিল নেই। এ দিকে তোতাপাখি কথা বলতে শুরু করেছে। আমি নিজের বাজরার রুটি ও কিছু সবজি খেয়েছি।’ তার এই পোস্ট থেকেই অনুরাগীরা বুঝে নেন, তিনি এখন অনেকটাই সুস্থ আছেন।

ভারতীয় গণমাধ্যমের দাবি, পাচনতন্ত্রের সমস্যার কারণেই হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ। যদিও তিনি ঠিক কবে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। একটি সূত্র বলছে, গত ১৬ মে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেই হাসপাতালে যান অভিনেতা। অন্যদিকে আরেকটি সূত্রের দাবি, মঙ্গলবার মধ্যরাতে তাকে হাসপাতালে দেখা গেছে।

প্রসঙ্গত, ১৯৮২ সালে ‘কুলি’ সিনেমার শুটিংয়ের সময় গুরুতর দুর্ঘটনার শিকার হন অমিতাভ বচ্চন। সেই সময় পেটে মারাত্মক আঘাত পান তিনি। এরপর থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এই অভিনেতা।

জানা গেছে, তার ক্ষুদ্রান্ত্রে সমস্যা রয়েছে। পাশাপাশি লিভারের সিরোসিসেও আক্রান্ত তিনি। ভারতীয় বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, তার লিভারের মাত্র ২৫ শতাংশ বর্তমানে কার্যকর রয়েছে।

আরও পড়ুন:
কুকুরছানার মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েন শাহরুখ 
৩০ মিনিটেই বিয়ে, বিশেষ দিনে স্ত্রীকে নিয়ে আবেগঘন অনিল কাপুর 

তবে এত শারীরিক সমস্যার পরও কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি অমিতাভ। চিকিৎসকদের পরামর্শ মেনে নিয়ন্ত্রিত জীবনযাপন করলেও অভিনয় ও অন্যান্য কাজ নিয়মিত চালিয়ে যাচ্ছেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সবসময় সক্রিয় থাকেন এই অভিনেতা।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow