হাসপাতালে শিশু চুরির অভিযোগে স্বামী-স্ত্রী আটক 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশু চুরির অভিযোগে সিরাজুল (৪২) ও শেফালী বেগমকে (৩৪) আটক করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের আটক করা হয়। অভিযুক্ত স্বামী-স্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাসিতলা এলাকার বাসিন্দা। অভিযুক্ত আসামিরা ভুক্তভোগী আব্দুর রাজ্জাকের আপন চাচার শালিকা ও ভায়রা।  এজাহার সূত্রে জানা যায়, সোমবার হাসপাতালে দাদির কাছ থেকে বাচ্চাটি সুন্দর হয়েছে বলে কোলে নেয় শেফালী বেগম। এরপর সুযোগ বুঝে বাচ্চাটিকে নিয়ে বাহিরে চলে যান তিনি। একপর্যায়ে তাকে তৃতীয় তলায় খোঁজে না পেয়ে শিশুটির পরিবারের লোকজন বাহিরে এসে নবজাতক শিশুসহ মহিলাটিকে দেখতে পায়।  তারা শিশুটিকে উদ্ধার করে মহিলাকে আটক করে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরে পুলিশের হাতে তুলে দেয় শেফালী বেগম ও তার স্বামী সিরাজুলকে।  এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান জানান, আমি বিষয়টা জানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছি এবং তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গোবিন্দগঞ্জ থা

হাসপাতালে শিশু চুরির অভিযোগে স্বামী-স্ত্রী আটক 
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক শিশু চুরির অভিযোগে সিরাজুল (৪২) ও শেফালী বেগমকে (৩৪) আটক করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের আটক করা হয়। অভিযুক্ত স্বামী-স্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাসিতলা এলাকার বাসিন্দা। অভিযুক্ত আসামিরা ভুক্তভোগী আব্দুর রাজ্জাকের আপন চাচার শালিকা ও ভায়রা।  এজাহার সূত্রে জানা যায়, সোমবার হাসপাতালে দাদির কাছ থেকে বাচ্চাটি সুন্দর হয়েছে বলে কোলে নেয় শেফালী বেগম। এরপর সুযোগ বুঝে বাচ্চাটিকে নিয়ে বাহিরে চলে যান তিনি। একপর্যায়ে তাকে তৃতীয় তলায় খোঁজে না পেয়ে শিশুটির পরিবারের লোকজন বাহিরে এসে নবজাতক শিশুসহ মহিলাটিকে দেখতে পায়।  তারা শিশুটিকে উদ্ধার করে মহিলাকে আটক করে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরে পুলিশের হাতে তুলে দেয় শেফালী বেগম ও তার স্বামী সিরাজুলকে।  এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান জানান, আমি বিষয়টা জানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছি এবং তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন সরকার জানান, এজাহার পেয়েছি এবং অভিযুক্তদের আটক করে থানায় আনা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow