হাসপাতালের বেডে শুয়ে ভোট দিতে গেলেন যুবদল নেতা

চট্টগ্রামের মিরসরাইয়ে হাসপাতালের বেডে শুয়ে ভোট দিলেন কামরুল হাসান বাপ্পি নামে এক ভোটার। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মলিয়াইশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন। এদিন অনেকের সাহায্য নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। বাপ্পি মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, কিছুদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু ভোটাধিকার থেকে নিজেকে বঞ্চিত না করতে ভোট দিতে আসেন। এ বিষয়ে কামরুল হাসান বাপ্পি বলেন, আমি হাসপাতালের বেডে শুয়ে থাকলেও মন পড়েছিল ভোটের মাঠে। অনেকে নিষেধ করলেও আমার মন মানছে না। তাই বেড নিয়ে এসে ভোট দিয়েছি। ধানের শীষের জয় হবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম বলেন, বাপ্পি দলপাগল মানুষ। অসুস্থ থাকার পরও তাকে আটকানো যায়নি। আমাদের সাহায্য নিয়ে সে ভোট দিয়েছে। মলিয়াইশ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা মো. শাহ আলম বলেন, একজন অসুস্থ ভোটার বেডে শুয়ে আসেন। পরে চারজন ধরে কেন্দ্রে তুলে ভোট দেন। এই কেন্দ্রে মোট ভোটার ৪৯৩১। দুপুর পর্যন্ত ৫

হাসপাতালের বেডে শুয়ে ভোট দিতে গেলেন যুবদল নেতা

চট্টগ্রামের মিরসরাইয়ে হাসপাতালের বেডে শুয়ে ভোট দিলেন কামরুল হাসান বাপ্পি নামে এক ভোটার। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মলিয়াইশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এদিন অনেকের সাহায্য নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। বাপ্পি মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কিছুদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু ভোটাধিকার থেকে নিজেকে বঞ্চিত না করতে ভোট দিতে আসেন।

এ বিষয়ে কামরুল হাসান বাপ্পি বলেন, আমি হাসপাতালের বেডে শুয়ে থাকলেও মন পড়েছিল ভোটের মাঠে। অনেকে নিষেধ করলেও আমার মন মানছে না। তাই বেড নিয়ে এসে ভোট দিয়েছি। ধানের শীষের জয় হবে ইনশাআল্লাহ।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম বলেন, বাপ্পি দলপাগল মানুষ। অসুস্থ থাকার পরও তাকে আটকানো যায়নি। আমাদের সাহায্য নিয়ে সে ভোট দিয়েছে।

মলিয়াইশ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা মো. শাহ আলম বলেন, একজন অসুস্থ ভোটার বেডে শুয়ে আসেন। পরে চারজন ধরে কেন্দ্রে তুলে ভোট দেন। এই কেন্দ্রে মোট ভোটার ৪৯৩১। দুপুর পর্যন্ত ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। কোনো ধরনের ঝামেলা ছাড়াই এই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন।

এম মাঈন উদ্দিন/এফএ/এমএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow