হাসপাতালের লিফটে আটকা পড়েন ১০ জন, দুই ঘণ্টার পর উদ্ধার
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের লিফটে নারীসহ ১০ জন আটকা পড়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই ঘণ্টা পর তাদের উদ্ধার করে। মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুপুর ২টার দিকে তাদের উদ্ধার করেন। ভুক্তভোগী, হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে রোগী দেখতে আসেন স্বজনরা। পরে ফেরার সময় দুপুর ১২টার দিকে পঞ্চম তলা থেকে নিচে নামার উদ্দেশ্যে লিফটে ওঠেন তারা। এ সময় লিফটের দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। কিছুতেই দরজা না খুললে লিফটের ভেতর আটকা পড়েন নারীসহ ১০ জন। এসময় তারা চরম আতঙ্কিত হয়ে পড়েন এবং গরমে চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টা পর দুপুর ২টার দিকে আটকে পড়া ১০ জনকে উদ্ধার করে। মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকার বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে উদ্ধার করা হয় নারীসহ ১০ দর্শনার্থীকে। উদ্ধার করা সবাই সুস্থ ও স্বাভাবিক আছে। মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহা
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের লিফটে নারীসহ ১০ জন আটকা পড়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই ঘণ্টা পর তাদের উদ্ধার করে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুপুর ২টার দিকে তাদের উদ্ধার করেন।
ভুক্তভোগী, হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে রোগী দেখতে আসেন স্বজনরা। পরে ফেরার সময় দুপুর ১২টার দিকে পঞ্চম তলা থেকে নিচে নামার উদ্দেশ্যে লিফটে ওঠেন তারা। এ সময় লিফটের দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। কিছুতেই দরজা না খুললে লিফটের ভেতর আটকা পড়েন নারীসহ ১০ জন। এসময় তারা চরম আতঙ্কিত হয়ে পড়েন এবং গরমে চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টা পর দুপুর ২টার দিকে আটকে পড়া ১০ জনকে উদ্ধার করে।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকার বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে উদ্ধার করা হয় নারীসহ ১০ দর্শনার্থীকে। উদ্ধার করা সবাই সুস্থ ও স্বাভাবিক আছে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, বড় দুর্ঘটনার আগেই ১০ জনকে উদ্ধার করা হয়েছে। সবাই সুস্থ আছেন। কেউ হতাহত হয়নি। লিফটের টেকনিক্যাল সমস্যার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
আয়শা সিদ্দিকা আকাশী/এনএইচআর/এএসএম
What's Your Reaction?