হাসপাতালের সামনের ফুটপাতে পড়ে ছিল এক ব্যক্তির মরদেহ

রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের ইউর্টানের ফুটপাতের ওপর থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানা গেছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে। উদ্ধারের পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল মামুন বলেন, আমরা দুপুরের দিকে খাবর পেয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইউর্টানের ফুটপাতের ওপর অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে যাই। আরও পড়ুন ঢামেকের জরুরি বিভাগে কিশোরীর মরদেহ ফেলে পালালেন দুই ব্যক্তি তিনি আরও বলেন, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আশপাশের লোকের মুখে জানতে পারি নিহত ব্যক্তি ভবঘুরের প্রকৃতির। আমরা ধারণা করছি অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখ

হাসপাতালের সামনের ফুটপাতে পড়ে ছিল এক ব্যক্তির মরদেহ

রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের ইউর্টানের ফুটপাতের ওপর থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানা গেছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে। উদ্ধারের পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল মামুন বলেন, আমরা দুপুরের দিকে খাবর পেয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইউর্টানের ফুটপাতের ওপর অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে যাই।

তিনি আরও বলেন, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আশপাশের লোকের মুখে জানতে পারি নিহত ব্যক্তি ভবঘুরের প্রকৃতির। আমরা ধারণা করছি অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কেএজেডআইএ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow