হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে আগ্রহী এবং এমন পদক্ষেপ কার্যকর হবে বলে তিনি মনে করেন। খবর আল জাজিরার। মঙ্গলবার (২১ জুলাই) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিরিয়ার সামরিক বাহিনীর মাধ্যমে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানকে সমর্থন করেন কি না; এমন প্রশ্নে ট্রাম্প বলেন, এটি একটি সম্ভাব্য ধারণা। তিনি বলেন, আহমেদ আল-শারা খুব ভালো কাজ করেছেন। তিনি সিরিয়াকে আবার একত্রিত করতে পেরেছেন। ট্রাম্পের বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট হিজবুল্লাহর বিরুদ্ধে কিছু করতে চান। দীর্ঘদিন ধরেই তিনি হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করে আসছেন। আমার মনে হয়, এটি খুবই কার্যকর হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না। খবর আল জাজিরার। ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি বাতিল না করলে তেহরান অনেক আগেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যেত। তার মতে, আমরা যদি সেই চুক্তি বাতিল না করতাম, তাহলে

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে আগ্রহী এবং এমন পদক্ষেপ কার্যকর হবে বলে তিনি মনে করেন। খবর আল জাজিরার।

মঙ্গলবার (২১ জুলাই) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিরিয়ার সামরিক বাহিনীর মাধ্যমে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানকে সমর্থন করেন কি না; এমন প্রশ্নে ট্রাম্প বলেন, এটি একটি সম্ভাব্য ধারণা।

তিনি বলেন, আহমেদ আল-শারা খুব ভালো কাজ করেছেন। তিনি সিরিয়াকে আবার একত্রিত করতে পেরেছেন।

ট্রাম্পের বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট হিজবুল্লাহর বিরুদ্ধে কিছু করতে চান। দীর্ঘদিন ধরেই তিনি হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করে আসছেন। আমার মনে হয়, এটি খুবই কার্যকর হবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না। খবর আল জাজিরার।

ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি বাতিল না করলে তেহরান অনেক আগেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যেত।

তার মতে, আমরা যদি সেই চুক্তি বাতিল না করতাম, তাহলে আজ ইসরায়েল থাকত না। কারণ ইরান বহু বছর আগেই পারমাণবিক অস্ত্র পেয়ে যেত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow