হিলিতে বিএসএফের মিষ্টি উপহার, বন্ধ আমদানি-রপ্তানি
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও কাস্টমসকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারত কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫/১১ এস সাব পিলার সংলগ্ন শূন্য রেখায় এ ঘটনা ঘটে। এ সময় ভারত হিলি কাস্টমসের ইন্সপেক্টর পঙ্কজ কুমার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি জাকারিয়ার হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। বাংলাদেশ হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদুজ্জামানকেও মিষ্টি উপহার দেয় ভারত কাস্টমস কর্তৃপক্ষ। পরে বেলা সাড়ে এগারোটার দিকে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশি ব্যবসায়ীদের হাতে মিষ্টি উপহার দেন। এদিকে, ভারতে ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্দরের পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, ‘ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি না করার কথা জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। তাই শনিবার সকাল থেকে দুই দেশের মাঝে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে রবিবার সকাল থেক
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও কাস্টমসকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারত কাস্টমস কর্তৃপক্ষ।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫/১১ এস সাব পিলার সংলগ্ন শূন্য রেখায় এ ঘটনা ঘটে। এ সময় ভারত হিলি কাস্টমসের ইন্সপেক্টর পঙ্কজ কুমার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি জাকারিয়ার হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
বাংলাদেশ হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদুজ্জামানকেও মিষ্টি উপহার দেয় ভারত কাস্টমস কর্তৃপক্ষ। পরে বেলা সাড়ে এগারোটার দিকে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশি ব্যবসায়ীদের হাতে মিষ্টি উপহার দেন।
এদিকে, ভারতে ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্দরের পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, ‘ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি না করার কথা জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। তাই শনিবার সকাল থেকে দুই দেশের মাঝে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে রবিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে আমদানি- রপ্তানি বন্ধ থাকলেও, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।
ওসি জাকারিয়া আরও বলেন, ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদেরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে। সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালন করতে প্রতিটি দিবস ও ধর্মীয় উৎসব গুলোতে আমরা শুভেচ্ছা বিনিময় করে থাকি।
মো. মাহাবুর রহমান/কেজে/এএসএম
What's Your Reaction?