হুঁশিয়ারির রাজনীতি নয়, মাঠের রাজনীতি চাই: আবদুস সালাম

হুঁশিয়ারি আর দম্ভের রাজনীতির পরিবর্তে মাঠের রাজনীতিতে বিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম। তিনি বলেন, কিছু দল দাবি করছে তারা ছাড়া আর কেউ নেই। কিন্তু বাস্তবতা হলো বিএনপি আছে, জনগণের মধ্যেই আছে। আজকের উপস্থিতিই তার প্রমাণ। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের বনানীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। আবদুস সালাম বলেন, একটি দল ঢাকার সব আসন ‘সাইজ করে দেওয়া হবে’ এমন হুঁশিয়ারি দিচ্ছে। হুঁশিয়ারির রাজনীতি করে লাভ নেই। রাজনীতি করতে হলে মাঠে আসতে হবে, জনগণের কাছে যেতে হবে। যারা এসব বলে তাদেরকেই ঢাকার সব আসনে সাইজ করতে হবে। আরও পড়ুনএকটি দল মা-বোনদের তুচ্ছ-তাচ্ছিল্য করছে, ঘরে বন্দি করতে চাচ্ছে নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য দুঃখজনক: আমীর খসরু  গণসংযোগের সময় সৃষ্ট যানজটের বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমরা ইচ্ছাকৃতভাবে ট্রাফিক জ্যাম সৃষ্টি করতে চাই না। অল্প সময়ের জন্য যে যানজট হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, গণসংযোগ শেষে সবাই নিজ নিজ এলাকায় ফি

 হুঁশিয়ারির রাজনীতি নয়, মাঠের রাজনীতি চাই: আবদুস সালাম

হুঁশিয়ারি আর দম্ভের রাজনীতির পরিবর্তে মাঠের রাজনীতিতে বিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম।

তিনি বলেন, কিছু দল দাবি করছে তারা ছাড়া আর কেউ নেই। কিন্তু বাস্তবতা হলো বিএনপি আছে, জনগণের মধ্যেই আছে। আজকের উপস্থিতিই তার প্রমাণ।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের বনানীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, একটি দল ঢাকার সব আসন ‘সাইজ করে দেওয়া হবে’ এমন হুঁশিয়ারি দিচ্ছে। হুঁশিয়ারির রাজনীতি করে লাভ নেই। রাজনীতি করতে হলে মাঠে আসতে হবে, জনগণের কাছে যেতে হবে। যারা এসব বলে তাদেরকেই ঢাকার সব আসনে সাইজ করতে হবে।

আরও পড়ুন
একটি দল মা-বোনদের তুচ্ছ-তাচ্ছিল্য করছে, ঘরে বন্দি করতে চাচ্ছে 
নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য দুঃখজনক: আমীর খসরু 

গণসংযোগের সময় সৃষ্ট যানজটের বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমরা ইচ্ছাকৃতভাবে ট্রাফিক জ্যাম সৃষ্টি করতে চাই না। অল্প সময়ের জন্য যে যানজট হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, গণসংযোগ শেষে সবাই নিজ নিজ এলাকায় ফিরে যাবেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। তারেক রহমানের জন্য ভোট চাইবেন এবং যার যার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সঠিকভাবে পালন করবেন।

আবদুস সালাম আরও বলেন, জনগণের অংশগ্রহণই প্রমাণ করে বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে সক্রিয় রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

কেএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow