হুইলচেয়ারে এসে ভোট দিলেন গিয়াস উদ্দিন

গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দৃঢ় প্রত্যয় নিয়ে হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে হাজির হলেন ৭০ বছর বয়সী অসুস্থ গিয়াস উদ্দিন। শারীরিক অসুস্থতা তাকে থামাতে পারেনি। ছোট ছেলের সহায়তায় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিনি পৌর সদরের চরপাকুন্দিয়া ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করেন। এ সময় উপস্থিত ভোটারদের মধ্যেও তৈরি হয় আবেগঘন এক পরিবেশ। গিয়াস উদ্দিন পৌর সদরের চরপাকুন্দিয়া গ্রামের বাসিন্দা। দীর্ঘ সাত বছর ধরে বার্ধক্যজনিত নানান জটিল রোগে ভুগছেন তিনি। হুইলচেয়ার ছাড়া চলাফেরা করা তার পক্ষে সম্ভব নয়। তবুও ভোটের দিন ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন ছেলের কাছে। বাবার সেই আগ্রহের কথা জানিয়ে ছোট ছেলে মোহাম্মদ আতাউল্লাহ বলেন, ‘বাবা খুব অসুস্থ। নিজে দাঁড়িয়ে থাকতে পারেন না। তারপরও সকাল থেকেই ভোট দিতে যাওয়ার কথা বলছিলেন। বাড়ির পাশেই কেন্দ্র হওয়ায় হুইলচেয়ারে করে নিয়ে এসেছি।’ কেন্দ্রে পৌঁছালে দায়িত্বরত কর্মকর্তারা তাকে সহযোগিতা করেন। লাইনে না দাঁড়িয়েই দ্রুত ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। স্বাচ্ছন্দ্যে ও সুষ্ঠুভাবে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। এ দৃশ্য দেখে অনেক ভোটারই অনুপ্রাণিত হন। কেউ কেউ বলেন, শারীরিক অসুস্থতাও যে নাগরি

হুইলচেয়ারে এসে ভোট দিলেন গিয়াস উদ্দিন

গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দৃঢ় প্রত্যয় নিয়ে হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে হাজির হলেন ৭০ বছর বয়সী অসুস্থ গিয়াস উদ্দিন। শারীরিক অসুস্থতা তাকে থামাতে পারেনি। ছোট ছেলের সহায়তায় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিনি পৌর সদরের চরপাকুন্দিয়া ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করেন। এ সময় উপস্থিত ভোটারদের মধ্যেও তৈরি হয় আবেগঘন এক পরিবেশ।

গিয়াস উদ্দিন পৌর সদরের চরপাকুন্দিয়া গ্রামের বাসিন্দা। দীর্ঘ সাত বছর ধরে বার্ধক্যজনিত নানান জটিল রোগে ভুগছেন তিনি। হুইলচেয়ার ছাড়া চলাফেরা করা তার পক্ষে সম্ভব নয়। তবুও ভোটের দিন ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন ছেলের কাছে।

বাবার সেই আগ্রহের কথা জানিয়ে ছোট ছেলে মোহাম্মদ আতাউল্লাহ বলেন, ‘বাবা খুব অসুস্থ। নিজে দাঁড়িয়ে থাকতে পারেন না। তারপরও সকাল থেকেই ভোট দিতে যাওয়ার কথা বলছিলেন। বাড়ির পাশেই কেন্দ্র হওয়ায় হুইলচেয়ারে করে নিয়ে এসেছি।’

কেন্দ্রে পৌঁছালে দায়িত্বরত কর্মকর্তারা তাকে সহযোগিতা করেন। লাইনে না দাঁড়িয়েই দ্রুত ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। স্বাচ্ছন্দ্যে ও সুষ্ঠুভাবে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।

এ দৃশ্য দেখে অনেক ভোটারই অনুপ্রাণিত হন। কেউ কেউ বলেন, শারীরিক অসুস্থতাও যে নাগরিক দায়িত্ব পালনে বাধা হতে পারে না, তারই এক উদাহরণ গিয়াস উদ্দিন।

চরপাকুন্দিয়া কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার জানান, কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক। দুপুর ১২টা পর্যন্ত প্রায় ২৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলেও তিনি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow