হুইলচেয়ারে বসে ভোট দিতে এলেন মুশফিকুজ্জামান

হুইল চেয়ারে বসে ভোট দিতে এলেন ৩৫ বছর বয়সী মুশফিকুজ্জামান। ভোট দিতে আসতে পারায় খুব খুশি তিনি।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর টিকাটুলির কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে এমন দৃশ্য দেখা গেছে। ভোটের পরিবেশ দেখে মুশফিক বলেন, খুবই ভালো লাগছে। যিনি নির্বাচিত হবেন তার কাছে অনেক প্রত্যাশা রাখি। তার সঙ্গে থাকা শফিকুল ইসলাম লিপুসহ অনেকে সিঁড়ি থেকে হাতে করে তুলে দোতালায় তাকে ভোট দিতে নিয়ে যান। একই সঙ্গে ক্রাচে ভর করে ভোট দিতে আসার পর উচ্ছ্বাস প্রকাশ করেন রাজধানীর গোপীবাগের বাসিন্দা আব্দুল কাদির রিপন। তিনি বলেন, দীর্ঘ ১৮-১৯ বছর পর ভোট দিতে এলাম। এত বছর পর ভোট দিতে পেরে বাংলার জনগণ খুশি। অনেক ভালো লাগছে। এখন ভোট দিতে যাব। এ ছাড়া ভোট দিতে আসেন বিশেষ চাহিদাসম্পন্ন দৃষ্টিশক্তিহীন হাজেরা বেগম। সঙ্গে আছেন তার ভাইয়ের স্ত্রী ননদ পপি ভূইয়া। রাজধানীর গোপীবাগের বাসিন্দা হাজেরা বেগমের বয়স ৬৭ বছর। হেসে হেসে ভোট দিতে পেরে খুব খুশি বলছেন তিনি। কথা বলতে কষ্ট হলেও ভাইয়ের বউর হাত ধরে দাঁড়িয়ে থাকা হাজেরা বেগম ভোট দেওয়ার উচ্ছ্বাস প্রকাশ করছেন।  পপি ভূইয়া বলেন, আগের চেয়ে ভোটের অবস্থা অনেক ভালো। ভোট দিতে

হুইলচেয়ারে বসে ভোট দিতে এলেন মুশফিকুজ্জামান

হুইল চেয়ারে বসে ভোট দিতে এলেন ৩৫ বছর বয়সী মুশফিকুজ্জামান। ভোট দিতে আসতে পারায় খুব খুশি তিনি। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর টিকাটুলির কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে এমন দৃশ্য দেখা গেছে।

ভোটের পরিবেশ দেখে মুশফিক বলেন, খুবই ভালো লাগছে। যিনি নির্বাচিত হবেন তার কাছে অনেক প্রত্যাশা রাখি। তার সঙ্গে থাকা শফিকুল ইসলাম লিপুসহ অনেকে সিঁড়ি থেকে হাতে করে তুলে দোতালায় তাকে ভোট দিতে নিয়ে যান।

একই সঙ্গে ক্রাচে ভর করে ভোট দিতে আসার পর উচ্ছ্বাস প্রকাশ করেন রাজধানীর গোপীবাগের বাসিন্দা আব্দুল কাদির রিপন। তিনি বলেন, দীর্ঘ ১৮-১৯ বছর পর ভোট দিতে এলাম। এত বছর পর ভোট দিতে পেরে বাংলার জনগণ খুশি। অনেক ভালো লাগছে। এখন ভোট দিতে যাব।

এ ছাড়া ভোট দিতে আসেন বিশেষ চাহিদাসম্পন্ন দৃষ্টিশক্তিহীন হাজেরা বেগম। সঙ্গে আছেন তার ভাইয়ের স্ত্রী ননদ পপি ভূইয়া। রাজধানীর গোপীবাগের বাসিন্দা হাজেরা বেগমের বয়স ৬৭ বছর। হেসে হেসে ভোট দিতে পেরে খুব খুশি বলছেন তিনি। কথা বলতে কষ্ট হলেও ভাইয়ের বউর হাত ধরে দাঁড়িয়ে থাকা হাজেরা বেগম ভোট দেওয়ার উচ্ছ্বাস প্রকাশ করছেন। 

পপি ভূইয়া বলেন, আগের চেয়ে ভোটের অবস্থা অনেক ভালো। ভোট দিতে পেরে অনেক ভালো লাগছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow