হুতি হামলায় সৌদি আরবে ১১ বেসামরিক আহত, আতঙ্কে স্থানীয়রা

ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। সৌদি সামরিক বাহিনী শুক্রবার এ তথ্য জানিয়েছে। বড় ধরনের এ হামলার পর সীমান্ত অঞ্চলে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অনেকে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। খবর রয়টার্স ও এপির।  সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, বৃহস্পতিবারের হামলায় আহতদের মধ্যে সাতজন সৌদি নাগরিক, একজন ইয়েমেনি, দুজন মিশরীয় এবং একজন পাকিস্তানি প্রবাসী রয়েছেন। আহতদের মধ্যে চার বছর বয়সী একটি শিশুও রয়েছে। সৌদি কর্মকর্তাদের দাবি, ইয়েমেন থেকে চালানো ধারাবাহিক হামলার পর নাজরান অঞ্চলে এসব হতাহতের ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা আগে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী মধ্য ও পূর্ব ইয়েমেনে আরেক দফা হামলার দায় স্বীকার করে, যেখানে ইয়েমেন সরকারের অন্তত ৩০ সেনা নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানান। হুতি এক নেতা দাবি করেন, সৌদি সমর্থিত বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে এবং এতে “শত শত” মানুষ নিহত বা আহত হয়েছে। তবে হুথি গোষ্ঠী সৌদি আরবে বেসামরিকদের আহত হওয়ার ঘটনা

হুতি হামলায় সৌদি আরবে ১১ বেসামরিক আহত, আতঙ্কে স্থানীয়রা

ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। সৌদি সামরিক বাহিনী শুক্রবার এ তথ্য জানিয়েছে। বড় ধরনের এ হামলার পর সীমান্ত অঞ্চলে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অনেকে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। খবর রয়টার্স ও এপির। 

সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, বৃহস্পতিবারের হামলায় আহতদের মধ্যে সাতজন সৌদি নাগরিক, একজন ইয়েমেনি, দুজন মিশরীয় এবং একজন পাকিস্তানি প্রবাসী রয়েছেন। আহতদের মধ্যে চার বছর বয়সী একটি শিশুও রয়েছে।

সৌদি কর্মকর্তাদের দাবি, ইয়েমেন থেকে চালানো ধারাবাহিক হামলার পর নাজরান অঞ্চলে এসব হতাহতের ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা আগে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী মধ্য ও পূর্ব ইয়েমেনে আরেক দফা হামলার দায় স্বীকার করে, যেখানে ইয়েমেন সরকারের অন্তত ৩০ সেনা নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানান।

হুতি এক নেতা দাবি করেন, সৌদি সমর্থিত বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে এবং এতে “শত শত” মানুষ নিহত বা আহত হয়েছে। তবে হুথি গোষ্ঠী সৌদি আরবে বেসামরিকদের আহত হওয়ার ঘটনায় কোনো মন্তব্য বা দায় স্বীকার করেনি।

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কর্মকর্তারা জানান, মারিব ও হাদরামাউত প্রদেশে সরকারি বাহিনীর ক্যাম্পগুলোতে হামলা চালানো হয়। নিরাপত্তাজনিত কারণে পরিচয় প্রকাশ না করার শর্তে তারা এসব তথ্য দেন।

মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি-ইয়েমেন সীমান্তে নতুন করে এই হামলার ঘটনা ঘটল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow