হুমায়ূন আহমেদের ‘মেঘ বলেছে যাব যাব’ নিয়ে পাঠচক্র
আলোচনায় উঠে আসে মূল চরিত্র হাসানের কথা। নিম্নমধ্যবিত্ত পরিবারের এক বেকার যুবক হাসান; তবে তাকে পুরোপুরি বেকার বললে ভুল হবে। সপ্তাহে একদিন তিনি হিশামুদ্দিন সাহেব নামের এক ধনী ব্যক্তির জীবনের গল্প লিখে দেওয়ার কাজ করেন। হাসানের পরিবার, সংসারের অভাব-অনটন, রীনা ভাবির আত্মত্যাগ, তিতলীর প্রতি তার ভালোবাসা আর মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন; সব মিলিয়ে উপন্যাসটি পাঠকের মনে দাগ কেটে যায়।