হেফাজতের আমিরকে আমন্ত্রণ তারেক রহমানের

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানিয়েছেন দায়িত্ব নিতে যাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  সোমবার দুপুরে (১৬ ফেব্রুয়ারি) টেলিফোনে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে এই আমন্ত্রণ জানান তিনি।  এর আগে, গতকাল রোববার সন্ধ্যা ৭টায় বিএনপির চেয়ারম্যান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসায় যান। এরপর রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বেইলি রোডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। প্রসঙ্গত, নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এছাড়া একই স্থানে একই দিন বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি। এ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পায় বিএনপির একসময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী।

হেফাজতের আমিরকে আমন্ত্রণ তারেক রহমানের

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানিয়েছেন দায়িত্ব নিতে যাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

সোমবার দুপুরে (১৬ ফেব্রুয়ারি) টেলিফোনে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে এই আমন্ত্রণ জানান তিনি। 

এর আগে, গতকাল রোববার সন্ধ্যা ৭টায় বিএনপির চেয়ারম্যান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসায় যান। এরপর রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বেইলি রোডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান।

প্রসঙ্গত, নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এছাড়া একই স্থানে একই দিন বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি। এ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পায় বিএনপির একসময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow