হেফাজতের সঙ্গে ইসলামি দলগুলোর বৈঠক, আলোচনায় ঐক্য ও রাজনৈতিক সমন্বয়
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামি দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য ও সমন্বয়ের লক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে কওমি ধারার সাতটি ইসলামি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর মাদরাসায় বৈঠক শুরু হয়। দুপুর পর্যন্ত বৈঠক চলছিল। হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক খলিল আহমদ কাসেমী এবং মহাসচিব মুফতি সাজিদুর রহমানের যৌথ আহ্বানে এ বৈঠকের আয়োজন করা হয়। হেফাজতের পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়, ইমান-আকিদা সংরক্ষণ এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ইসলামি শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই কওমি ধারার ইসলামি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রতিটি দলকে সভাপতিসহ তিনজন প্রতিনিধি পাঠাতে বলা হয়। আরও পড়ুন রাজনৈতিক সমন্বয় কোনোভাবেই আকিদাগত ঐক্য নয়: মামুনুল হক বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও ন
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামি দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য ও সমন্বয়ের লক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে কওমি ধারার সাতটি ইসলামি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর মাদরাসায় বৈঠক শুরু হয়। দুপুর পর্যন্ত বৈঠক চলছিল।
হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক খলিল আহমদ কাসেমী এবং মহাসচিব মুফতি সাজিদুর রহমানের যৌথ আহ্বানে এ বৈঠকের আয়োজন করা হয়।
হেফাজতের পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়, ইমান-আকিদা সংরক্ষণ এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ইসলামি শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই কওমি ধারার ইসলামি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রতিটি দলকে সভাপতিসহ তিনজন প্রতিনিধি পাঠাতে বলা হয়।
বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও নেজামে ইসলাম পার্টির প্রতিনিধিরা অংশ নেন।
হেফাজতের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামপন্থি দলগুলোর মধ্যে সমন্বিত অবস্থান তৈরির বিষয়টি বৈঠকে গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল, বিভিন্ন জোটগত সমীকরণ এবং কওমি ধারার দলগুলোর পারস্পরিক সমন্বয়ের বিষয়েও আলোচনা হচ্ছে।
বৈঠকে হেফাজতের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব মুফতি সাজিদুর রহমান, সিনিয়র নায়েবে আমির খলিল আহমদ কাসেমী, নায়েবে আমির মাওলানা জসিম উদ্দিন, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহফুজুল হকসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।
অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা অংশ নেন।
বৈঠক চলাকালে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রীস সাংবাদিকদের বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামি দলগুলোর পারস্পরিক সমন্বয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হচ্ছে।
তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এমআরএএইচ/এমআইএইচএস
What's Your Reaction?
