হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। বুধবার (১ এপ্রিল) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে র্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার নারীর নাম মোসা. তাহেরা খাতুন (৪১)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার উজানপাড়া এলাকার বাসিন্দা। র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। অভিযানে তাহেরা খাতুনের কাছ থেকে ৬৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার নারী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজবাড়ীসহ আশপাশের জেলাগুলোতে সরবরাহ করে আসছিলেন। এ বিষয়ে র্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং নিরাপদ সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
বুধবার (১ এপ্রিল) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে র্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার নারীর নাম মোসা. তাহেরা খাতুন (৪১)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার উজানপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। অভিযানে তাহেরা খাতুনের কাছ থেকে ৬৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার নারী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজবাড়ীসহ আশপাশের জেলাগুলোতে সরবরাহ করে আসছিলেন।
এ বিষয়ে র্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং নিরাপদ সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
What's Your Reaction?