হেলিকপ্টার হারানোর জবাব দিতে ইরানের ওপর আমেরিকার হামলা শুরু

আবারও ইরানের ওপর তারা হামলা শুরু করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এ হামলা ‘আত্মরক্ষার্থে’ করা হচ্ছে বলে জানিয়েছে সেন্টকম। মঙ্গলবার (৯ জুন) আল জাজিরা তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, সেন্টকম আরও জানিয়েছে, গতকাল মার্কিন সেনাবাহিনীর একটি এএইচ-৬৪ আক্রমণাত্মক হেলিকপ্টার হারানোর জবাব হিসেবে তারা এ হামলা চালাচ্ছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার মনে হয় জবাব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তারা আমাদের একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে, এখন আমরা যা বলি তা করে দেখাচ্ছি। আরও পড়ুন ইরান যুদ্ধে প্রথমবারের মতো অ্যাপাচি হেলিকপ্টার হারালো যুক্তরাষ্ট্র মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে তিনি আরও বলেন, আমি আরও মনে করি জবাব এটার মতো কঠোর ও শক্তিশালী হওয়া উচিত। এদিকে সেন্টকমের এ ঘোষণার পরপরই ইরানের বার্তা সংস্থা ফার্স দেশটির হরমোজগান প্রদেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের তথ্য দিয়েছে। সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, এ সময় প্রদেশটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন অনুযায়ী সোমবার (

হেলিকপ্টার হারানোর জবাব দিতে ইরানের ওপর আমেরিকার হামলা শুরু

আবারও ইরানের ওপর তারা হামলা শুরু করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এ হামলা ‘আত্মরক্ষার্থে’ করা হচ্ছে বলে জানিয়েছে সেন্টকম।

মঙ্গলবার (৯ জুন) আল জাজিরা তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, সেন্টকম আরও জানিয়েছে, গতকাল মার্কিন সেনাবাহিনীর একটি এএইচ-৬৪ আক্রমণাত্মক হেলিকপ্টার হারানোর জবাব হিসেবে তারা এ হামলা চালাচ্ছে।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার মনে হয় জবাব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তারা আমাদের একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে, এখন আমরা যা বলি তা করে দেখাচ্ছি।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে তিনি আরও বলেন, আমি আরও মনে করি জবাব এটার মতো কঠোর ও শক্তিশালী হওয়া উচিত।

এদিকে সেন্টকমের এ ঘোষণার পরপরই ইরানের বার্তা সংস্থা ফার্স দেশটির হরমোজগান প্রদেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের তথ্য দিয়েছে।

সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, এ সময় প্রদেশটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল।

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন অনুযায়ী সোমবার (৮ জুন) হরমুজ প্রণালির কাছে মার্কিন সেনাবাহিনীর একটি এএইচ-৬৪ আক্রমণাত্মক হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow