‌‘হেয়ারকাট’ বাতিল হচ্ছে, মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা

একীভূত হওয়া ইসলামি ধারার পাঁচ ব্যাংকের আমানতের ওপর আরোপিত আলোচিত ‘হেয়ারকাট’ নীতি থেকে সরে আসছে বাংলাদেশ ব্যাংক। গভর্নরের অনুমোদন মিললে ২০২৪ ও ২০২৫ সালের আমানতের বিপরীতে গ্রাহকরা আগের নির্ধারিত হারেই পূর্ণ মুনাফা পাবেন। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সিদ্ধান্তটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন হলে আগের নির্দেশনা বাতিল করে নতুন আদেশ জারি করা হবে। তবে ২০২৬ সাল থেকে এসব ব্যাংকের আমানতের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত সর্বোচ্চ সাড়ে ৬ শতাংশ মুনাফার হার কার্যকর থাকবে। এর আগে কেন্দ্রীয় ব্যাংক ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত আমানতের বিপরীতে মুনাফা না দেওয়ার নির্দেশনা দিয়েছিল। পরে তা সংশোধন করে ব্যক্তি আমানতকারীদের জন্য ৪ শতাংশ মুনাফা নির্ধারণ করা হয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আমানতকারীদের আপত্তির পর নীতিতে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে, একীভূত হওয়া পাঁচ ব্যাংক থেকে প্রশাসকও পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী এক থেকে দুই মাসের মধ্যে ধাপে ধাপে এ প্রক্রিয়া শেষ করা হবে। প্রথম পর্যায়ে এক্সিম

‌‘হেয়ারকাট’ বাতিল হচ্ছে, মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা

একীভূত হওয়া ইসলামি ধারার পাঁচ ব্যাংকের আমানতের ওপর আরোপিত আলোচিত ‘হেয়ারকাট’ নীতি থেকে সরে আসছে বাংলাদেশ ব্যাংক। গভর্নরের অনুমোদন মিললে ২০২৪ ও ২০২৫ সালের আমানতের বিপরীতে গ্রাহকরা আগের নির্ধারিত হারেই পূর্ণ মুনাফা পাবেন।

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সিদ্ধান্তটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন হলে আগের নির্দেশনা বাতিল করে নতুন আদেশ জারি করা হবে। তবে ২০২৬ সাল থেকে এসব ব্যাংকের আমানতের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত সর্বোচ্চ সাড়ে ৬ শতাংশ মুনাফার হার কার্যকর থাকবে।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত আমানতের বিপরীতে মুনাফা না দেওয়ার নির্দেশনা দিয়েছিল। পরে তা সংশোধন করে ব্যক্তি আমানতকারীদের জন্য ৪ শতাংশ মুনাফা নির্ধারণ করা হয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আমানতকারীদের আপত্তির পর নীতিতে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, একীভূত হওয়া পাঁচ ব্যাংক থেকে প্রশাসকও পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী এক থেকে দুই মাসের মধ্যে ধাপে ধাপে এ প্রক্রিয়া শেষ করা হবে। প্রথম পর্যায়ে এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করা হতে পারে।

অর্থনীতি ও ব্যাংকিংয়ের ভাষায় হেয়ারকাট হলো কোনো সম্পদ বা জামানতের মূল্যায়ন করার সময় তার প্রকৃত বাজারমূল্যের চেয়ে নির্দিষ্ট শতাংশ কম ধরে হিসাব করার পদ্ধতি।

ইএআর/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow