হোটেল রুমে হামলা, ভাইরাল মিস ভেনেজুয়েলার ভিডিও
ফ্রান্সের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব চলাকালে হোটেলকক্ষে হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন আন্দ্রেয়া দেল ভ্যাল। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন তিনি, যেখানে তার মুখে আঘাতের চিহ্ন ও কপাল থেকে রক্ত ঝরতে দেখা যায়। ২৯ বছর বয়সী আন্দ্রেয়া দাবি করেন, তার দীর্ঘদিনের পরিচিত সেলিব্রিটি স্টাইলিস্ট জিওভানি লাগুনা তাকে শারীরিকভাবে আক্রমণ করেছেন। ভিডিওতে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় স্প্যানিশ ভাষায় তিনি বলেন, ‘দেখুন, জিওভানি লাগুনা আমার সঙ্গে কী করেছে। অবশেষে সে তার আসল রূপ দেখিয়েছে।’ ভিডিওটিতে হোটেল রুমের ভেতরের বিশৃঙ্খল অবস্থাও দেখা যায়। আসবাবপত্র ও বিভিন্ন জিনিস ছড়িয়ে-ছিটিয়ে ছিল। একই দৃশ্যে এক কোণে বসে থাকতে দেখা যায় ৩৩ বছর বয়সী স্টাইলিস্ট জিওভানি লাগুনাকে। ভেনেজুয়েলা ও মেক্সিকোর কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, হোটেলের অন্য অতিথিরা চিৎকার ও সংঘর্ষের শব্দ শুনে পুলিশে খবর দেন। পরে স্প্যানিশ সাংবাদিক জর্দি মার্টিনের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, পুলিশ জিওভানি লাগুনাকে হোটেল থেকে বের করে নিয়ে যাচ্ছে। ঘটনার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে আনুষ্
ফ্রান্সের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব চলাকালে হোটেলকক্ষে হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন আন্দ্রেয়া দেল ভ্যাল। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন তিনি, যেখানে তার মুখে আঘাতের চিহ্ন ও কপাল থেকে রক্ত ঝরতে দেখা যায়।
২৯ বছর বয়সী আন্দ্রেয়া দাবি করেন, তার দীর্ঘদিনের পরিচিত সেলিব্রিটি স্টাইলিস্ট জিওভানি লাগুনা তাকে শারীরিকভাবে আক্রমণ করেছেন। ভিডিওতে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় স্প্যানিশ ভাষায় তিনি বলেন, ‘দেখুন, জিওভানি লাগুনা আমার সঙ্গে কী করেছে। অবশেষে সে তার আসল রূপ দেখিয়েছে।’
ভিডিওটিতে হোটেল রুমের ভেতরের বিশৃঙ্খল অবস্থাও দেখা যায়। আসবাবপত্র ও বিভিন্ন জিনিস ছড়িয়ে-ছিটিয়ে ছিল। একই দৃশ্যে এক কোণে বসে থাকতে দেখা যায় ৩৩ বছর বয়সী স্টাইলিস্ট জিওভানি লাগুনাকে।
ভেনেজুয়েলা ও মেক্সিকোর কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, হোটেলের অন্য অতিথিরা চিৎকার ও সংঘর্ষের শব্দ শুনে পুলিশে খবর দেন। পরে স্প্যানিশ সাংবাদিক জর্দি মার্টিনের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, পুলিশ জিওভানি লাগুনাকে হোটেল থেকে বের করে নিয়ে যাচ্ছে।
ঘটনার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কী অভিযোগ আনা হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে চিকিৎসা নেওয়ার পর আন্দ্রেয়া বর্তমানে শঙ্কামুক্ত আছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এ ঘটনায় দুজনের মধ্যে ঠিক কী নিয়ে বিরোধ তৈরি হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফরাসি পুলিশও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
তথ্যসূত্র: নিউ ইয়র্ক পোস্ট, এনডিটিভি
জেএস/
What's Your Reaction?