‘হোম অফিস’ চালু নিয়ে ভুয়া পরিপত্র, সতর্ক করল সরকার
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন এবং সপ্তাহে দুদিন ‘হোম অফিস’ চালুর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পরিপত্রকে ভুয়া ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১ এপ্রিল ভুয়া স্মারক নম্বর ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসনের দাপ্তরিক কাজের সময় পরিবর্তনের খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে ৩ দিন অফিস পরিচালনা প্রসঙ্গে গত ১ এপ্রিল ০৫.০০.০০০০.১১০.২২.০৪৫.২৬.১২০ নম্বর স্মারকে একটি স্মারক পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এ ধরণের কোনো পরিপত্র জারি করা হয়নি। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হলো। উল্লেখ্য, ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকার আগে থেকেই সতর্কতামূলক কিছু পদক্
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন এবং সপ্তাহে দুদিন ‘হোম অফিস’ চালুর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পরিপত্রকে ভুয়া ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১ এপ্রিল ভুয়া স্মারক নম্বর ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসনের দাপ্তরিক কাজের সময় পরিবর্তনের খবর ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে ৩ দিন অফিস পরিচালনা প্রসঙ্গে গত ১ এপ্রিল ০৫.০০.০০০০.১১০.২২.০৪৫.২৬.১২০ নম্বর স্মারকে একটি স্মারক পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এ ধরণের কোনো পরিপত্র জারি করা হয়নি। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হলো।
উল্লেখ্য, ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকার আগে থেকেই সতর্কতামূলক কিছু পদক্ষেপের কথা ভাবছে। জ্বালানি সাশ্রয়ের বিষয়ে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
What's Your Reaction?