হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন
দেশের লাইফলাইনখ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এখন আর যানজট চোখে পড়ে না। শুনেছি জটের নগরী দেশের হৃৎপিণ্ড রাজধানীতেও নাকি এখন তেমন যানজট নেই। চোখে পড়েনা শপিংমল কিংবা বাজারে খরিদ্দারের দীর্ঘ লাইন। চারদিকেই যেন এক স্থবিরতা, নিদারুণ নীরবতা! যা চোখে পড়ে ইদানীং— শুধু মানুষের দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন। দীর্ঘশ্বাসের এই দীর্ঘ জট লেগে আছে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা তেকে পাথুরিয়া। মোদ্দাকথা- ছাপান্ন হাজার বর্গ মাইলজুড়ে এই দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন! দীর্ঘশ্বাসের এই দীর্ঘজট চাপা পড়ে আছে মুমূর্ষু অবস্থায়, যদি প্রাণ যায়— হয়তো কোথায়ও কেউ নেই এই লাখ লাখ দীর্ঘশ্বাসগুলো শুভ্র কাফনে মুড়িয়ে দিবে।
দেশের লাইফলাইনখ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এখন আর যানজট চোখে পড়ে না।
শুনেছি জটের নগরী দেশের হৃৎপিণ্ড রাজধানীতেও নাকি এখন তেমন যানজট নেই।
চোখে পড়েনা শপিংমল কিংবা বাজারে খরিদ্দারের দীর্ঘ লাইন।
চারদিকেই যেন এক স্থবিরতা, নিদারুণ নীরবতা!
যা চোখে পড়ে ইদানীং—
শুধু মানুষের দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন।
দীর্ঘশ্বাসের এই দীর্ঘ জট লেগে আছে
টেকনাফ থেকে তেঁতুলিয়া
রূপসা তেকে পাথুরিয়া। মোদ্দাকথা-
ছাপান্ন হাজার বর্গ মাইলজুড়ে
এই দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন!
দীর্ঘশ্বাসের এই দীর্ঘজট চাপা পড়ে আছে
মুমূর্ষু অবস্থায়, যদি প্রাণ যায়—
হয়তো কোথায়ও কেউ নেই
এই লাখ লাখ দীর্ঘশ্বাসগুলো শুভ্র কাফনে মুড়িয়ে দিবে।
What's Your Reaction?