হ্যাঁ, এটাই জামায়াত! পুরোপুরি খেলে দিল

সাবেক গণঅধিকার পরিষদের নেতা ও বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মো. রাশেদ খান বলেছেন, ‘জাতীয় নির্বাচনের সময় আসিফ মাহমুদকে ঢাকা-১০ আসন ছাড়েনি জামায়াতে ইসলামী। বরং নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকাকালীন আসিফের অভিযোগগুলো সামনে আনে জামায়াত। দলটি এনসিপিকে লোকদেখানো গুরুত্ব দিলেও, আসিফের বিতর্কের দায় নিতে চায় না।’ বিএনপির এ নেতা বলেন, ‘এবার দেখা যাক, এনসিপি কতোটুকু আসিফ মাহমুদের পাশে দাঁড়ায়। খেলা যে চলছে কোন লেভেলে...  তুমি আমাকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হিসেবে অধ্যাদেশ পাশ করাতে ভোট দিবা, আর আমি কেন খেলবো না! হ্যাঁ, এটাই জামায়াত! পুরোপুরি খেলে দিল.....’ শুক্রবার (০১ মে) নিজের ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এসব বলেন তিনি। রাশেদ খান বলেন, আসিফ মাহমুদকে আসন ছাড়ার জন্য স্বয়ং ডক্টর মুহাম্মদ ইউনূস জামায়াত আমিরকে কল করেছিলেন! তবুও আমির রাজি হন নি তিনি। তিনি আরও বলেন, ‘সত্যি বলতে বিএনপিও আসিফ মাহমুদকে ঢাকা-১০ আসন ছাড়েনি। যে কারণে তাকে শেষমেশ এনসিপিতে যেতে হয়েছে। অন্যদিকে এনসিপির সঙ্গে কোন আলোচনা না করেই জামায়াত ভিপি সাদিক কায়েমকে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে।

হ্যাঁ, এটাই জামায়াত! পুরোপুরি খেলে দিল

সাবেক গণঅধিকার পরিষদের নেতা ও বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মো. রাশেদ খান বলেছেন, ‘জাতীয় নির্বাচনের সময় আসিফ মাহমুদকে ঢাকা-১০ আসন ছাড়েনি জামায়াতে ইসলামী। বরং নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকাকালীন আসিফের অভিযোগগুলো সামনে আনে জামায়াত। দলটি এনসিপিকে লোকদেখানো গুরুত্ব দিলেও, আসিফের বিতর্কের দায় নিতে চায় না।’

বিএনপির এ নেতা বলেন, ‘এবার দেখা যাক, এনসিপি কতোটুকু আসিফ মাহমুদের পাশে দাঁড়ায়। খেলা যে চলছে কোন লেভেলে...  তুমি আমাকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হিসেবে অধ্যাদেশ পাশ করাতে ভোট দিবা, আর আমি কেন খেলবো না! হ্যাঁ, এটাই জামায়াত! পুরোপুরি খেলে দিল.....’

শুক্রবার (০১ মে) নিজের ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এসব বলেন তিনি।

রাশেদ খান বলেন, আসিফ মাহমুদকে আসন ছাড়ার জন্য স্বয়ং ডক্টর মুহাম্মদ ইউনূস জামায়াত আমিরকে কল করেছিলেন! তবুও আমির রাজি হন নি তিনি।

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে বিএনপিও আসিফ মাহমুদকে ঢাকা-১০ আসন ছাড়েনি। যে কারণে তাকে শেষমেশ এনসিপিতে যেতে হয়েছে। অন্যদিকে এনসিপির সঙ্গে কোন আলোচনা না করেই জামায়াত ভিপি সাদিক কায়েমকে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে। জানিনা, এবার জামায়াত জোটে টানাপোড়েন সৃষ্টি হয় কি না। এনসিপি এজন্য জামায়াতকে মুনাফেক বলে কি না।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow