হ্যান্ডমাইকে হঠাৎ বেজে উঠলো ৭ মার্চের ভাষণ, জব্দ করলো পুলিশ

যশোর শহরের চারখাম্বার মোড়ে সড়কের পাশেই একটি বাড়ির প্রাচীরের ওপর হঠাৎ বাজতে থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। হঠাৎ করে একটি হ্যান্ডমাইকে বঙ্গবন্ধুর ভাষণ বাজতে দেখে উৎসুক মানুষের ভিড়। শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে পুলিশ স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে হ্যান্ডমাইকটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে কে কখন মাইকটি রেখেছে সেটি জানতে পারেনি পুলিশ। স্থানীয়রা জানান, যশোর শহরের ব্যস্ততম সড়ক চারখাম্বা মোড়। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত মোড়টিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের আবক্ষ ভাস্কর্য থাকাতে মোড়টির নাম হয় শেখ রাসেল চত্বর। জুলাই গণঅভ্যুত্থানের পর বিক্ষুব্ধ ছাত্রজনতা সেটি ভেঙে দেয়। শনিবার রাতে মোড়টি থেকে চৌরাস্তা যেতে প্রবীণ শিক্ষাবিদ পাভেল চৌধুরির বাড়ির প্রাচীরের ওপর কে বা কারা সাদা ও নীল রঙের হ্যান্ডমাইক রেখে যায়। তাতে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে জনসভায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি বাজতে থাকে। এরপর উৎসুক জনতা মাইকের দিকে তাকিয়ে থাকে। পরে কোতয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা মাইকটি জব্দ করে থানায় নিয়ে যায়। স্থানীয় চা দোকানি রমজান বল

হ্যান্ডমাইকে হঠাৎ বেজে উঠলো ৭ মার্চের ভাষণ, জব্দ করলো পুলিশ

যশোর শহরের চারখাম্বার মোড়ে সড়কের পাশেই একটি বাড়ির প্রাচীরের ওপর হঠাৎ বাজতে থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। হঠাৎ করে একটি হ্যান্ডমাইকে বঙ্গবন্ধুর ভাষণ বাজতে দেখে উৎসুক মানুষের ভিড়। শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে পুলিশ স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে হ্যান্ডমাইকটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে কে কখন মাইকটি রেখেছে সেটি জানতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, যশোর শহরের ব্যস্ততম সড়ক চারখাম্বা মোড়। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত মোড়টিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের আবক্ষ ভাস্কর্য থাকাতে মোড়টির নাম হয় শেখ রাসেল চত্বর। জুলাই গণঅভ্যুত্থানের পর বিক্ষুব্ধ ছাত্রজনতা সেটি ভেঙে দেয়। শনিবার রাতে মোড়টি থেকে চৌরাস্তা যেতে প্রবীণ শিক্ষাবিদ পাভেল চৌধুরির বাড়ির প্রাচীরের ওপর কে বা কারা সাদা ও নীল রঙের হ্যান্ডমাইক রেখে যায়। তাতে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে জনসভায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি বাজতে থাকে। এরপর উৎসুক জনতা মাইকের দিকে তাকিয়ে থাকে। পরে কোতয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা মাইকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

স্থানীয় চা দোকানি রমজান বলেন, ‘হঠাৎ দেওয়ালের ওপরে রাখা মাইকে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে শুরু করে। প্রথমে বুঝতে পারিনি; কাছে এসে দেখি হ্যান্ড মাইকে বাজছে। মাইকের পাশে দুটি বড় ফুলগাছের ডাল ঝুলে থাকাতে কারা এসে মাইকটি রেখেছে; সেটা দেখা যায়নি।’

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পারি চার খাম্বা মোড়ে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজছে। পরে পুলিশ গিয়ে মাইকটি নিয়ে আসে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

মিলন রহমান/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow