হ্যান্ডেল ছেড়ে মোটরসাইকেল চালিয়ে ভিডিও, প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটরের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন। সোমবার ( ১৭ আগস্ট) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কনটেন্ট ক্রিয়েটরের নাম শাওন মিয়া (৩২)। তিনি বগুড়া জেলার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদার পাড়া গ্রামের বাসিন্দা। সূত্র জানায়, শাওন মিয়া দীর্ঘদিন থেকে সামাজিক মাধ্যম ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটরের কাজ করতেন। তিনি মোটরসাইকেল চালাতেন আর অন্যরা তার মোটরসাইকেল চালানোর ভিডিও করতেন। সেই ভিডিও তিনি তার ফেসবুকে পোস্ট দিতেন। আজ সকালেও তিনি হাত ছেড়ে মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরি করছিলেন। কিছুদূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। স্থানীয় রাহান খন্দকার বলেন, নিহত শাওন ভাই চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে ভিডিও বানাতেন। এতে তার ফেসবুক পেজে প্রচুর ভিউ হয়। কিন্তু আজ ভিডিও করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্

হ্যান্ডেল ছেড়ে মোটরসাইকেল চালিয়ে ভিডিও, প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটরের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন। সোমবার ( ১৭ আগস্ট) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কনটেন্ট ক্রিয়েটরের নাম শাওন মিয়া (৩২)। তিনি বগুড়া জেলার মোকামতলা উপজেলার দাড়িদহ সরদার পাড়া গ্রামের বাসিন্দা।

সূত্র জানায়, শাওন মিয়া দীর্ঘদিন থেকে সামাজিক মাধ্যম ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটরের কাজ করতেন। তিনি মোটরসাইকেল চালাতেন আর অন্যরা তার মোটরসাইকেল চালানোর ভিডিও করতেন। সেই ভিডিও তিনি তার ফেসবুকে পোস্ট দিতেন। আজ সকালেও তিনি হাত ছেড়ে মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরি করছিলেন। কিছুদূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয় রাহান খন্দকার বলেন, নিহত শাওন ভাই চলন্ত মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে ভিডিও বানাতেন। এতে তার ফেসবুক পেজে প্রচুর ভিউ হয়। কিন্তু আজ ভিডিও করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ থানায় আনা হয়। পরে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আনোয়ার আল শামীম/এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow