হয়রানিমূলক মামলা পর্যালোচনা ও প্রত্যাহারে কমিটি গঠন

বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা ও প্রত্যাহারের কার্যক্রম পরিচালনার জন্য কমিটি গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (০৮ মার্চ) অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামানকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে।   আইনমন্ত্রীকে আহ্বায়ক ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সচিব সদস্য করে গঠিত এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- অতিরিক্ত সচিব যুগ্মসচিব (আইন অনুবিভাগ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন-১ অধিশাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (স্বরাষ্ট্র মন্ত্রণালয়), আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ও আইন-১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, জেলা কমিটি থেকে পাওয়া সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করে প্রত্যাহারযোগ্য মামলা চিহ্নিত করবে কেন্দ্রীয় কমিটি। এরপর এসব মামলার তালিকা প্রস্তুত করে সেগুলো প্রত্যাহারের কার্যক্রম গ্রহণ করবে। এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত

হয়রানিমূলক মামলা পর্যালোচনা ও প্রত্যাহারে কমিটি গঠন

বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা ও প্রত্যাহারের কার্যক্রম পরিচালনার জন্য কমিটি গঠন করেছে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (০৮ মার্চ) অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামানকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে।
 
আইনমন্ত্রীকে আহ্বায়ক ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সচিব সদস্য করে গঠিত এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- অতিরিক্ত সচিব যুগ্মসচিব (আইন অনুবিভাগ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন-১ অধিশাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (স্বরাষ্ট্র মন্ত্রণালয়), আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ও আইন-১ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, জেলা কমিটি থেকে পাওয়া সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করে প্রত্যাহারযোগ্য মামলা চিহ্নিত করবে কেন্দ্রীয় কমিটি। এরপর এসব মামলার তালিকা প্রস্তুত করে সেগুলো প্রত্যাহারের কার্যক্রম গ্রহণ করবে।

এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয় প্রজ্ঞাপনে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow