১ কোটি ২৯ লাখ টাকার ইয়াবাসহ তিন কারবারি গ্রেপ্তার
কক্সবাজার থেকে মাইক্রোবাসের তেলের ট্যাংকের সঙ্গে বিশেষ কায়দায় লুকিয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ৪০ হাজার ৫০০ পিস ইয়াবা ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে গাড়িচালকসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কালো রঙের নোহা মাইক্রোবাস জব্দ করা হয়। উদ্ধার ইয়াবার বাজারমূল্য ১ কোটি ২৯ লাখ টাকা।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের বারইয়ারহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা সদর থানার আদমপাড়া এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে মো. রবিউল ইসলাম প্রকাশ রবি (৪০), নেহালপুর এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে গাড়িচালক মো. আলাউদ্দিন শেখ (২৮) এবং জিন্নাহ পাড়া এলাকার মৃত আনসার আলী সিকদারের ছেলে মো. মোশারফ শিকদার জাম্বু (৩৫)।
জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পা

জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে একটি গাড়ি যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের বারইয়ারহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
এ সময় চেকপোস্টের দিকে আসা কালো রঙের এক্স নোহা স্কয়ার হাইব্রিড মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-১২-৮০০৯) থামিয়ে গাড়িচালক ও যাত্রীবেশে থাকা তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেখানো মতে, গাড়ির পেছনের সিটের নিচে প্লেনশিট দিয়ে ঢেকে রাখা তেলের ট্যাংকের সঙ্গে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। স্কচটেপে মোড়ানো ছয়টি বান্ডেল ও লাল কসটেপে মোড়ানো ১৪টি বান্ডেল থেকে মোট ৪০ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ছাড়া ২০০ গ্রাম ভাঙা ইয়াবার গুঁড়া উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ১ কোটি ২৯ লাখ টাকা।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, মাদক পরিবহনের জন্য গাড়িটি খুলনার রূপসা ব্রিজ এলাকা থেকে কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় নেওয়া হয়। সেখানে পলাতক শাহাবুদ্দিন গাড়িটি আলাউদ্দিন শেখের কাছ থেকে নিয়েছিলেন।
শাহাবুদ্দিন ও রবিউল মিলে গাড়ির তেলের ট্যাংকের সঙ্গে বিশেষ কায়দায় তৈরি গোপন চেম্বারে ইয়াবাগুলো লুকিয়ে রাখেন। পরে ইয়াবাভর্তি গাড়িটি গ্রেপ্তার তিন ব্যক্তির কাছে বুঝিয়ে দেওয়া হয়। ইয়াবাগুলো ঢাকায় অবস্থানরত রানা বেগ ও রনি নামের দুই ব্যক্তির কাছে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বারইয়ারহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে ৪০ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৯ লাখ টাকা।
তিনি আরও বলেন, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।