১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে
একটি গোল, আর তাতেই দুই ঐতিহাসিক মাইলফলকে নাম লেখালেন কিলিয়ান এমবাপ্পে। সেনেগালের বিপক্ষে ফ্রান্সের বিশ্বকাপ ম্যাচে গোল করে জাতীয় দল ও বিশ্বকাপ দুই ক্ষেত্রেই বিশেষ রেকর্ডে ভাগ বসিয়েছেন এই ফরাসি তারকা।
ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে দলের হয়ে গুরুত্বপূর্ণ গোলটি করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। এই গোলের মাধ্যমে জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা দাঁড়ায় ৫৭-তে। ফলে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লিভার জিরুর রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। জিরুও জাতীয় দলের হয়ে ৫৭ গোল করেছিলেন।
একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসেও আরেকটি মাইলফলক স্পর্শ করেন এমবাপ্পে। বিশ্বকাপে এটি ছিল তার ১৩তম গোল। এর ফলে ফ্রান্সের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডেও ভাগ বসান তিনি। এতদিন এককভাবে এই রেকর্ডের মালিক ছিলেন জাস্ট ফন্টেইন, যার বিশ্বকাপ গোলসংখ্যা ১৩।
এছাড়াও বিশ্বকাপে এখন তার গোলসংখ্যা ১৩। ফলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের রেকর্ড থেকে তিনি মাত্র তিন গোল দূরে অবস্থান করছেন।