১০ ঘণ্টার ব্যবধানে মা–ছেলের মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তরে ১০ ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের মিয়াজী বাড়িতে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে সিপাইকান্দি গ্রামের মৃত দুধ মিয়া মিয়াজীর স্ত্রী গোল বাহার (১০৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তার জানাজা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাদ যোহর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মায়ের জানাজা নামাজের প্রস্তুতির মধ্যেই ঘটে যায় আরেকটি শোকাবহ ঘটনা। যোহরের আজানের আগ মুহূর্তে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তার ছেলে লনী মিয়া মিয়াজী (৬০)। রাতে মায়ের মৃত্যু এবং দিনের বেলায় ছেলের মৃত্যুর খবরে পরিবারসহ এলাকাবাসী শোকে স্তব্ধ হয়ে যান। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি গোল বাহার পা পিছলে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে ফেলেন। এরপর থেকেই তিনি শয্যাশায়ী ছিলেন। অপরদিকে, লনী মিয়া মিয়াজী দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুর কয়েক দিন আগেও তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। স্থানীয় ইউপি সদস্য গোলাম নবী খোকন জানান, বৃহস্পত
চাঁদপুরের মতলব উত্তরে ১০ ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের মিয়াজী বাড়িতে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে সিপাইকান্দি গ্রামের মৃত দুধ মিয়া মিয়াজীর স্ত্রী গোল বাহার (১০৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তার জানাজা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাদ যোহর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু মায়ের জানাজা নামাজের প্রস্তুতির মধ্যেই ঘটে যায় আরেকটি শোকাবহ ঘটনা। যোহরের আজানের আগ মুহূর্তে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তার ছেলে লনী মিয়া মিয়াজী (৬০)। রাতে মায়ের মৃত্যু এবং দিনের বেলায় ছেলের মৃত্যুর খবরে পরিবারসহ এলাকাবাসী শোকে স্তব্ধ হয়ে যান।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি গোল বাহার পা পিছলে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে ফেলেন। এরপর থেকেই তিনি শয্যাশায়ী ছিলেন। অপরদিকে, লনী মিয়া মিয়াজী দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুর কয়েক দিন আগেও তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
স্থানীয় ইউপি সদস্য গোলাম নবী খোকন জানান, বৃহস্পতিবার বাদ যোহর সিপাইকান্দি বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমা গোল বাহারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই দিন বাদ মাগরিব একই স্থানে তার ছেলে লনী মিয়া মিয়াজীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকেও মায়ের কবরের পাশে দাফন করা হয়।
তিনি আরও বলেন, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের এমন মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে।
What's Your Reaction?