১০ জনকে ঠেলে পাঠানোর বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
মৌলভীবাজারের জুড়ীর কচুরগুল সীমান্ত দিয়ে অবৈধভাবে ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩ জুলাই) ভোরে জুড়ী উপজেলার কচুরগুল সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোরে জুড়ী উপজেলার কচুরগুল সীমান্তে বিএসএফ ১০ জনকে পুশ-ইনের চেষ্টা করে। এসময় বিজিবি স্থানীয়দের সহায়তায় ওই ১০ জনকে আটক করে অন্য সীমান্ত দিয়ে আবার ভারত পাঠিয়ে দেয়। এদের মধ্যে দুজন পুরুষ, সাতজন নারী ও একটি শিশু ছিলো। ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, ‘ভোরে ১০ জনকে বিএসএফ পুশ-ইনের চেষ্টা করেছিল। তবে বিজিবির শক্ত অবস্থানে তা সম্ভব হয়নি। আটক করে তাদেরকে আবার অন্য সীমান্ত দিয়ে ভারত পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘পুশ-ইন ঠেকাতে সীমান্ত জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’ মাহিদুল ইসলাম/এসজেডএইচ/জেআইএম
মৌলভীবাজারের জুড়ীর কচুরগুল সীমান্ত দিয়ে অবৈধভাবে ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩ জুলাই) ভোরে জুড়ী উপজেলার কচুরগুল সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোরে জুড়ী উপজেলার কচুরগুল সীমান্তে বিএসএফ ১০ জনকে পুশ-ইনের চেষ্টা করে। এসময় বিজিবি স্থানীয়দের সহায়তায় ওই ১০ জনকে আটক করে অন্য সীমান্ত দিয়ে আবার ভারত পাঠিয়ে দেয়। এদের মধ্যে দুজন পুরুষ, সাতজন নারী ও একটি শিশু ছিলো।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, ‘ভোরে ১০ জনকে বিএসএফ পুশ-ইনের চেষ্টা করেছিল। তবে বিজিবির শক্ত অবস্থানে তা সম্ভব হয়নি। আটক করে তাদেরকে আবার অন্য সীমান্ত দিয়ে ভারত পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পুশ-ইন ঠেকাতে সীমান্ত জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
মাহিদুল ইসলাম/এসজেডএইচ/জেআইএম
What's Your Reaction?