১০ শিক্ষার্থীর জন্য ১৫ শিক্ষক, পাস করেনি কেউ 

কুমিল্লার নাঙ্গলকোটে একটি মাদ্রাসার ১৫ জন শিক্ষক মিলে ১০ জন শিক্ষার্থীকে দাখিল পরীক্ষায় পাস করাতে পারেননি।  সোমবার (১০ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ২০২৬ সালের দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের শ্যামপুর এখলাছিয়া মহিলা দাখিল মাদ্রাসার ১০ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। অভিভাবকরা অভিযোগ করে বলেন, মাদ্রাসাটির শিক্ষার মান ও শিক্ষকদের গুরুত্ব না থাকায় ফলাফল বিপর্যয় হয়েছে৷ সরকার তো শিক্ষকদের বেতন ভাতা ঠিকেই দিচ্ছে। একটু কঠোর হলে শিক্ষার মান উন্নত হবে। শিক্ষকদের সন্তানরা কোথায় পড়াশোনা করে তার প্রতিও নজর রাখার দাবি জানান। শ্যামপুর এখলাছিয়া মহিলা দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা সামছুল আলম বলেন, অষ্টম শ্রেণি থেকে ভালো শিক্ষার্থীদের বাল্যবিয়ে হয়ে যায়। নগণ্য সংখ্যক ছাত্রীকে পরীক্ষা দেওয়ায় তারা ফেল করেছে। এ ছাড়াও এবার পরীক্ষা কঠিন হয়েছে। নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস বলেন, ওই মাদ্রাসায় ১৫ জন শিক্ষক। তার মধ্যে  ১০ জন দাখিল পরীক্ষা দিয়ে সবাই ফেল করেছে। মাদ্রাসার শিক্ষকদের কারণ দর্শান

১০ শিক্ষার্থীর জন্য ১৫ শিক্ষক, পাস করেনি কেউ 

কুমিল্লার নাঙ্গলকোটে একটি মাদ্রাসার ১৫ জন শিক্ষক মিলে ১০ জন শিক্ষার্থীকে দাখিল পরীক্ষায় পাস করাতে পারেননি। 

সোমবার (১০ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ২০২৬ সালের দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের শ্যামপুর এখলাছিয়া মহিলা দাখিল মাদ্রাসার ১০ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।

অভিভাবকরা অভিযোগ করে বলেন, মাদ্রাসাটির শিক্ষার মান ও শিক্ষকদের গুরুত্ব না থাকায় ফলাফল বিপর্যয় হয়েছে৷ সরকার তো শিক্ষকদের বেতন ভাতা ঠিকেই দিচ্ছে। একটু কঠোর হলে শিক্ষার মান উন্নত হবে। শিক্ষকদের সন্তানরা কোথায় পড়াশোনা করে তার প্রতিও নজর রাখার দাবি জানান।

শ্যামপুর এখলাছিয়া মহিলা দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা সামছুল আলম বলেন, অষ্টম শ্রেণি থেকে ভালো শিক্ষার্থীদের বাল্যবিয়ে হয়ে যায়। নগণ্য সংখ্যক ছাত্রীকে পরীক্ষা দেওয়ায় তারা ফেল করেছে। এ ছাড়াও এবার পরীক্ষা কঠিন হয়েছে।

নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস বলেন, ওই মাদ্রাসায় ১৫ জন শিক্ষক। তার মধ্যে  ১০ জন দাখিল পরীক্ষা দিয়ে সবাই ফেল করেছে। মাদ্রাসার শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow