১০০ টাকা বকশিশ নিয়ে বরখাস্ত আনসার সদস্য
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘আনসার সদস্যকে ঘুস দিলেই মিলছে ভিআইপি সুবিধা’ শীর্ষক অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট এক আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার (২১ জুলাই) রাতে বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অভিযোগটি প্রকাশের পরপরই বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক তদন্ত ও অনুসন্ধান চালানো হয়। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট সদস্য এপিসি মো. বাহারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আরও পড়ুন ঢাকা মেডিকেলে দালাল চক্রের সদস্য আটক জানা যায়, গত ১৮ জুলাই বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টহল ডিউটির সময় এক রোগীর স্বজনের অনুরোধে বাহারুল ইসলাম পরীক্ষার ফি জমা দিতে সহযোগিতা করেন। পরে রোগীর দ্রুত সিরিয়ালের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন। এসময় রোগীর স্বজন স্বতঃপ্রণোদিত হয়ে তাকে ১০০ টাকা বক
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘আনসার সদস্যকে ঘুস দিলেই মিলছে ভিআইপি সুবিধা’ শীর্ষক অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট এক আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অভিযোগটি প্রকাশের পরপরই বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক তদন্ত ও অনুসন্ধান চালানো হয়। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট সদস্য এপিসি মো. বাহারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মেডিকেলে দালাল চক্রের সদস্য আটক
জানা যায়, গত ১৮ জুলাই বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টহল ডিউটির সময় এক রোগীর স্বজনের অনুরোধে বাহারুল ইসলাম পরীক্ষার ফি জমা দিতে সহযোগিতা করেন। পরে রোগীর দ্রুত সিরিয়ালের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন। এসময় রোগীর স্বজন স্বতঃপ্রণোদিত হয়ে তাকে ১০০ টাকা বকশিশ দিলে তিনি তা গ্রহণ করেন।
কর্তব্যরত অবস্থায় এভাবে অর্থ গ্রহণ বাহিনীর নীতিমালা ও শৃঙ্খলার পরিপন্থি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, দুর্নীতি, উৎকোচ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে বাহিনীর ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। এছাড়া জনগণের অভিযোগ গ্রহণ ও দ্রুত প্রতিকার নিশ্চিত করতে শিগগিরই একটি সার্বক্ষণিক কল সেন্টার চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
টিটি/একিউএফ/এমআইএইচএস
What's Your Reaction?