১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ১০২ তলা উঁচু ঐতিহাসিক এম্পায়ার স্টেট ভবনের অ্যান্টেনা টাওয়ারে অনুমতি ছাড়া উঠে বিয়ের প্রস্তাব দেওয়ার পর এক যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা ওই যুগল ভবনের অ্যান্টেনা মাস্টে উঠে যান, যার সর্বোচ্চ উচ্চতা প্রায় ৪৪৫ মিটার (১,৪৬০ ফুট)। সেখানে পৌঁছে যুবকটি তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন। পরে তরুণীকে আঙুলে পরানো বাগদানের আংটির ছবি মোবাইল ফোনে তুলতে দেখা যায়। এ সময় তারা একটি কালো ব্যানারও প্রদর্শন করেন, যাতে সাদা অক্ষরে লেখা ছিল, যখন ভালোবাসার শক্তি ক্ষমতার প্রতি ভালোবাসাকে পরাজিত করে, তখনই পৃথিবী শান্তি চিনতে পারে। ঘটনার সময় নিউইয়র্ক পুলিশ বিভাগের একটি হেলিকপ্টার আকাশ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে যুগলটি ধাতব রেলিং ধরে নিচে নেমে ওয়াচ ডেকে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করেন। ১০২ তলা উঁচু এম্পায়ার স্টেট ভবনের যে অংশটি জনসাধারণের জন্য উন্মুক্ত, তার চেয়েও অনেক ওপরে অবস্থিত অ্যানটেনায় ওই দুজন কীভাবে পৌঁছালেন, তা স্পষ্ট নয়। পুলিশের বডি-ক্যামেরার ফুটেজে দেখা যায়, অ

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ১০২ তলা উঁচু ঐতিহাসিক এম্পায়ার স্টেট ভবনের অ্যান্টেনা টাওয়ারে অনুমতি ছাড়া উঠে বিয়ের প্রস্তাব দেওয়ার পর এক যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা ওই যুগল ভবনের অ্যান্টেনা মাস্টে উঠে যান, যার সর্বোচ্চ উচ্চতা প্রায় ৪৪৫ মিটার (১,৪৬০ ফুট)। সেখানে পৌঁছে যুবকটি তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন। পরে তরুণীকে আঙুলে পরানো বাগদানের আংটির ছবি মোবাইল ফোনে তুলতে দেখা যায়।

এ সময় তারা একটি কালো ব্যানারও প্রদর্শন করেন, যাতে সাদা অক্ষরে লেখা ছিল, যখন ভালোবাসার শক্তি ক্ষমতার প্রতি ভালোবাসাকে পরাজিত করে, তখনই পৃথিবী শান্তি চিনতে পারে।

ঘটনার সময় নিউইয়র্ক পুলিশ বিভাগের একটি হেলিকপ্টার আকাশ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে যুগলটি ধাতব রেলিং ধরে নিচে নেমে ওয়াচ ডেকে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।

১০২ তলা উঁচু এম্পায়ার স্টেট ভবনের যে অংশটি জনসাধারণের জন্য উন্মুক্ত, তার চেয়েও অনেক ওপরে অবস্থিত অ্যানটেনায় ওই দুজন কীভাবে পৌঁছালেন, তা স্পষ্ট নয়।

পুলিশের বডি-ক্যামেরার ফুটেজে দেখা যায়, অ্যানটেনায় দাঁড়িয়ে থাকা ওই দুই ব্যক্তিকে নিচে নামিয়ে আনতে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়।

মই বেয়ে ওঠার সময় ওই পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, আপনারা কী করছেন? তারা দুজন কী জবাব দিয়েছিলেন, বাতাসের শব্দে তা শোনা যায়নি। পরে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ঠিক আছে, আপনারা এখানে থাকতে পারবেন না।

ভিডিওতে মই বেয়ে ওঠার সময় ওই পুলিশ কর্মকর্তাকে জোরে জোরে নিশ্বাস নিতে দেখা যায়। গতকাল পুলিশের বডি ক্যামেরার ওই ফুটেজ প্রকাশ করা হয়।

গ্রেপ্তার হওয়া যুগল হলেন রাশিয়ার নাগরিক ভানিয়া বেয়ারকুস ও অ্যাঞ্জেলা নিকোলাউ। ২০২৪ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া প্রামাণ্যচিত্র স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরিতে উপস্থিত ছিলেন তারা। প্রামাণ্যচিত্রে শহরের উঁচু ভবনে ওঠার ঝুঁকিপূর্ণ খেলা দেখার পর তারাও এমন কিছু করার ইচ্ছা প্রকাশ করেন। এরপরই এমন অভিনব কাণ্ড ঘটালেন এই যুগল।

কর্তৃপক্ষ জানিয়েছে, এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের অ্যান্টেনা টাওয়ারে অবৈধভাবে প্রবেশ ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

সূত্র : আল জাজিরা ও আনাদোলু এজেন্সি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow