১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান
জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালিসহ উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া ১১ হাজারেরও বেশি নাবিককে সরিয়ে নিতে উদ্ধার অভিযান চালাবে। বুধবার (২৪ জুন) আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ বলেছেন, এই বৃহৎ পরিসরের উদ্ধার অভিযান ইরান, ওমান, যুক্তরাষ্ট্র, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য উপকূলীয় রাষ্ট্র এবং সামুদ্রিক শিল্পের সহযোগিতায় পরিচালিত হবে। তিনি বলেন, এই অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা আমরা পেয়েছি এবং নিরাপদ নৌ-চলাচলের পরিবেশ নিশ্চিত করতে সবকিছু ভালোভাবে যাচাই করেছি। আইএমও-র উদ্ধার পরিকল্পনার অংশ হিসেবে, হরমুজ প্রণালির মধ্য দিয়ে দুটি অস্থায়ী পথ ব্যবহার করা হতে পারে এবং পরবর্তী নির্দেশনার জন্য জাহাজগুলোর সাথে পৃথকভাবে যোগাযোগ করা হবে। আইএমও থেকে ওমানের নাবিকদের জন্য দেওয়া একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএমও জানিয়েছে, অঞ্চলটি থেকে নিরাপদে ছেড়ে যাওয়া জাহাজের সংখ্যার ওপর তারা একটি দৈনিক প্রতিবেদন প্রকাশ করবে। এদিকে, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর জন্য একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর বা নৌপথ চাল
জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালিসহ উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া ১১ হাজারেরও বেশি নাবিককে সরিয়ে নিতে উদ্ধার অভিযান চালাবে।
বুধবার (২৪ জুন) আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ বলেছেন, এই বৃহৎ পরিসরের উদ্ধার অভিযান ইরান, ওমান, যুক্তরাষ্ট্র, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য উপকূলীয় রাষ্ট্র এবং সামুদ্রিক শিল্পের সহযোগিতায় পরিচালিত হবে।
তিনি বলেন, এই অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা আমরা পেয়েছি এবং নিরাপদ নৌ-চলাচলের পরিবেশ নিশ্চিত করতে সবকিছু ভালোভাবে যাচাই করেছি।
আইএমও-র উদ্ধার পরিকল্পনার অংশ হিসেবে, হরমুজ প্রণালির মধ্য দিয়ে দুটি অস্থায়ী পথ ব্যবহার করা হতে পারে এবং পরবর্তী নির্দেশনার জন্য জাহাজগুলোর সাথে পৃথকভাবে যোগাযোগ করা হবে। আইএমও থেকে ওমানের নাবিকদের জন্য দেওয়া একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএমও জানিয়েছে, অঞ্চলটি থেকে নিরাপদে ছেড়ে যাওয়া জাহাজের সংখ্যার ওপর তারা একটি দৈনিক প্রতিবেদন প্রকাশ করবে।
এদিকে, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর জন্য একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর বা নৌপথ চালুর ঘোষণা দিয়েছে ওমান। স্বাধীনভাবে আন্তর্জাতিক নৌচলাচল নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। আইএমও-এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ ব্যবস্থা চালু করা হয়েছে।
জানা গেছে, হরমুজ প্রণালির প্রতি ওমানের দায়িত্ববোধ, বৈশ্বিক অর্থনীতিতে এর গুরুত্ব, আন্তর্জাতিক আইন ও সমুদ্র আইন অনুসারে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ পথে চলাচলের জন্য কোনো ট্রানজিট ফি আরোপ করা হবে না।
সূত্র : বিবিসি
What's Your Reaction?