১১৪ জাল শিক্ষকের এমপিও বাতিল, বেতন-ভাতার টাকা ফেরতের নির্দেশ

শিক্ষক নিবন্ধন সনদ জাল প্রমাণিত হওয়ায় দেশের বিভিন্ন এমপিওভুক্ত মাদরাসায় কর্মরত ১১৪ জন শিক্ষকের এমপিও বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের এমপিও স্থায়ীভাবে বন্ধ করে এ পর্যন্ত নেওয়া সরকারি অর্থ ফেরত আদায় ও তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২৩ মে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে উপসচিব আব্দুল হান্নানের সই করা আদেশ থেকে এ তথ্য জানানো হয়। রোববার (২৪ মে) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ আদেশ প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী- এমপিও বাতিল হওয়া মাদরাসা শিক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি ৬০ জন গাজীপুর জেলার। এছাড়া নরসিংদী জেলার ৩৯ জন ও অন্যান্য জেলার ১৫ জন। অফিস আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক যাচাইয়ে ১১৪ জন শিক্ষকের সনদ জাল প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরোসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬-এর ১৮ অনুচ্ছেদ অনুযায়ী তাদের এমপিও বাতিল এবং সরকারি অর্থ ফেরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুরোধ জানানো হয়েছে। এমপিও বাতিল

১১৪ জাল শিক্ষকের এমপিও বাতিল, বেতন-ভাতার টাকা ফেরতের নির্দেশ

শিক্ষক নিবন্ধন সনদ জাল প্রমাণিত হওয়ায় দেশের বিভিন্ন এমপিওভুক্ত মাদরাসায় কর্মরত ১১৪ জন শিক্ষকের এমপিও বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

একই সঙ্গে তাদের এমপিও স্থায়ীভাবে বন্ধ করে এ পর্যন্ত নেওয়া সরকারি অর্থ ফেরত আদায় ও তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ২৩ মে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে উপসচিব আব্দুল হান্নানের সই করা আদেশ থেকে এ তথ্য জানানো হয়। রোববার (২৪ মে) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ আদেশ প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী- এমপিও বাতিল হওয়া মাদরাসা শিক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি ৬০ জন গাজীপুর জেলার। এছাড়া নরসিংদী জেলার ৩৯ জন ও অন্যান্য জেলার ১৫ জন।

অফিস আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক যাচাইয়ে ১১৪ জন শিক্ষকের সনদ জাল প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরোসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬-এর ১৮ অনুচ্ছেদ অনুযায়ী তাদের এমপিও বাতিল এবং সরকারি অর্থ ফেরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুরোধ জানানো হয়েছে।

এমপিও বাতিল শিক্ষকদের তালিকা দেখুন এখানে।

এএএইচ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow