১২ তারিখ পর্যন্ত কেউ চাঁদাবাজি করবেন না: বিএনপির প্রার্থী

আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে চাঁদাবাজদের প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় একটি নির্বাচনি কার্যালয় উদ্বোধনের সময় এ অনুরোধ জানান তিনি। তার এ বক্তব্যের ৪৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। ওই ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, আনোয়ারা থানার চাতরী একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এখানকার ব্যবসা-বাণিজ্য ও মানুষের আয়ের ওপর এলাকার অর্থনৈতিক কার্যক্রম নির্ভরশীল। তিনি অভিযোগ করেন, এলাকায় চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে। ভিডিওতে তাকে দুই হাত জোড় করে বলতে শোনা যায়, ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। একই সঙ্গে তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে সরওয়ার জামাল নিজামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি

১২ তারিখ পর্যন্ত কেউ চাঁদাবাজি করবেন না: বিএনপির প্রার্থী

আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে চাঁদাবাজদের প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় একটি নির্বাচনি কার্যালয় উদ্বোধনের সময় এ অনুরোধ জানান তিনি। তার এ বক্তব্যের ৪৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

ওই ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, আনোয়ারা থানার চাতরী একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এখানকার ব্যবসা-বাণিজ্য ও মানুষের আয়ের ওপর এলাকার অর্থনৈতিক কার্যক্রম নির্ভরশীল। তিনি অভিযোগ করেন, এলাকায় চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে।

ভিডিওতে তাকে দুই হাত জোড় করে বলতে শোনা যায়, ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। একই সঙ্গে তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ বিষয়ে সরওয়ার জামাল নিজামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জাগো নিউজকে বলেন, এ বিষয়ে প্রার্থী ভালো বলতে পারবেন। আমার ভিডিও দেখার সুযোগ হয়নি। দিনরাত প্রচারণায় ব্যস্ত।

এমআরএএইচ/এমএএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow