১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষি জমির জালে আটকা পড়া ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে বারৈয়াঢালা জাতীয় উদ্যানের আওতাধীন বাওয়াছড়া লেকের গহিন জঙ্গলে অজগরটি অবমুক্ত করা হয়। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর এলাকা থেকে অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্যরা।  জানা গেছে, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর এলাকায় কৃষি জমির চারপাশে দেওয়া জালে একটি অজগর সাপ আটকে থাকতে দেখে স্থানীয়রা বাংলাদেশ বন্যপ্রাণি ও সাপ উদ্ধারকারী দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ করলে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য মো. নাইমুল ইসলাম নিলয় বলেন, ‘জালে একটি অজগর সাপ আটকা পড়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করি। সাপটির দৈর্ঘ্যে ১২ ফুট এবং ওজন আনুমানিক ১৫ কেজি। পরবর্তীতে সাপটি বারৈয়াঢালা জাতীয় উদ্যানের আওতাধীন বাওয়াছড়া লেকের গহিণ জঙ্গলে অজগরটি অবমুক্ত করা হয়।’ বড়তাকিয়া বিট কর্মকর্তা অরুন রায় বলেন, বন ছেড়ে লোকালয়ে চলে আসা একটি অজগর সাপ রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত
চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষি জমির জালে আটকা পড়া ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে বারৈয়াঢালা জাতীয় উদ্যানের আওতাধীন বাওয়াছড়া লেকের গহিন জঙ্গলে অজগরটি অবমুক্ত করা হয়। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর এলাকা থেকে অক্ষত অবস্থায় অজগরটি উদ্ধার করে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্যরা।  জানা গেছে, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর এলাকায় কৃষি জমির চারপাশে দেওয়া জালে একটি অজগর সাপ আটকে থাকতে দেখে স্থানীয়রা বাংলাদেশ বন্যপ্রাণি ও সাপ উদ্ধারকারী দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ করলে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য মো. নাইমুল ইসলাম নিলয় বলেন, ‘জালে একটি অজগর সাপ আটকা পড়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করি। সাপটির দৈর্ঘ্যে ১২ ফুট এবং ওজন আনুমানিক ১৫ কেজি। পরবর্তীতে সাপটি বারৈয়াঢালা জাতীয় উদ্যানের আওতাধীন বাওয়াছড়া লেকের গহিণ জঙ্গলে অজগরটি অবমুক্ত করা হয়।’ বড়তাকিয়া বিট কর্মকর্তা অরুন রায় বলেন, বন ছেড়ে লোকালয়ে চলে আসা একটি অজগর সাপ রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য মো. নাইমুল ইসলাম নিলয় উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বলে আমাকে জানিয়েছে। যেহেতু এখন বর্ষাকাল ধারণা করা হচ্ছে খাবারের জন্য বন ছেড়ে লোকালয়ে চলে আসছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow