১২ মার্চ : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সময় প্রবহমান। আর এই সময়ের স্রোতে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এসব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না। বৃহস্পতিবার (১২ মার্চ) এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৩৬৫ - ভিয়েনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৬০৯ - বারমুডা ইংল্যান্ডের কলোনি হয়। ১৭৮৯ - যুক্তরাষ্ট্রে পোস্ট অফিস স্থাপিত হয়।  ১৭৯৯ - অস্ট্রিয়া ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৮৬৭ - শেষ ফরাসি সেনাদল মেক্সিকো ত্যাগ করে। ১৮৯৪ - যুক্তরাষ্ট্রে প্রথম বোতলজাত কোকাকোলা বিক্রি শুরু হয়। ১৮৯৬ - নেদারল্যান্ডসে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয়। ১৯০৪ - ইংল্যান্ডে প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয়। ১৯৩০ - ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে উপনিবেশিক শক্তি ব্রিটেনের বিরুদ্ধে সত্য

১২ মার্চ : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে
সময় প্রবহমান। আর এই সময়ের স্রোতে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এসব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না। বৃহস্পতিবার (১২ মার্চ) এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৩৬৫ - ভিয়েনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৬০৯ - বারমুডা ইংল্যান্ডের কলোনি হয়। ১৭৮৯ - যুক্তরাষ্ট্রে পোস্ট অফিস স্থাপিত হয়।  ১৭৯৯ - অস্ট্রিয়া ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৮৬৭ - শেষ ফরাসি সেনাদল মেক্সিকো ত্যাগ করে। ১৮৯৪ - যুক্তরাষ্ট্রে প্রথম বোতলজাত কোকাকোলা বিক্রি শুরু হয়। ১৮৯৬ - নেদারল্যান্ডসে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয়। ১৯০৪ - ইংল্যান্ডে প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয়। ১৯৩০ - ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে উপনিবেশিক শক্তি ব্রিটেনের বিরুদ্ধে সত্যাগ্রহ বা অসহযোগ আন্দোলন শুরু হয়। ১৯৫৪ - ভারতের রাষ্ট্রভাষাগুলোতে রচিত সাহিত্যের উন্নতি ও সমন্বয়ের লক্ষ্যে ভারত সরকার সাহিত্য অকাদেমি প্রতিষ্ঠা করে। ১৯৬৮ - দক্ষিণ আফ্রিকার ক্ষুদ্র দেশ মরিশাস ইংরেজদের হাত থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৬৯ - সুপারসোনিক যাত্রীবাহী বিমান কনকর্ড প্রথম উড্ডয়ন করে। ১৯৭২ - ঢাকা স্টেডিয়ামে ভারতীয় সেনাবাহিনীর বিদায়ী কুচকাওয়াজ। ১৯৮৯ - স্যার টিম বার্নার্স-লি সুইজারল্যান্ডের জেনেভায় তার কর্মস্থল ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ-সার্নে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (ডব্লিউডব্লিউডব্লিউ) বৈশ্বিক তথ্য আদান-প্রদানের আধুনিক প্রযুক্তির মাধ্যমের অবতারণা করেন। জন্ম ১৪৭৯ - সম্রাট গিওলিয়ানি, ফ্লোরেন্সের সম্রাট।  ১৬৮৫ - জর্জ বার্কলি, আইরিশ বিজ্ঞানী। ১৮৮১ - আধুনিক তুরস্কের স্থপতি কামাল আতাতুর্ক। ১৮৮৪ - অতুলচন্দ্র গুপ্ত, বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী। ১৮৮৯ - মুহাম্মদ ইদ্রিস আল-সেনুসি, লিবিয়ার বাদশাহ। ১৯১১ - আবু জাফর শামসুদ্দীন, কথাসাহিত্যিক ও সাংবাদিক। ১৯২৪ - উৎপলা সেন, প্রখ্যাত বাঙালি গায়িকা। ১৯২৮ - ফজলে লোহানী, বাংলাদেশের টিভি ব্যক্তিত্ব। ১৯৩৫ - রেহমান সোবহান, বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও শিক্ষক। ১৯৮৪ - শ্রেয়া ঘোষাল, সংগীতশিল্পী। মৃত্যু ১২৮৯ - জর্জিয়ার রাজা দ্বিতীয় দিমিত্রি। ১৯২৫ - চীনের নেতা সান ইয়াৎ সেন। ১৯৩৭ - ইংরেজ সাহিত্যিক ক্রিস্টোফার কডওয়েল। ১৯৬০ - পণ্ডিত ও প্রাবন্ধিক ক্ষিতিমোহন সেন। ১৯৭৭ - কেয়া চক্রবর্তী, প্রখ্যাত মঞ্চ অভিনেত্রী। ১৯৮৬ - বিশিষ্ট শিল্পপতি মির্জা আহমেদ ইস্পাহানী। ১৯৮৮ - কথাশিল্পী সমরেশ বসু (কালকূট)। ২০০৩ - স্পার্টাকাসের লেখক, বিশ্বখ্যাত ঔপন্যাসিক হাওয়ার্ড ফাস্ট। ২০১৩ - ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ও নকশাকার গণেশ পাইন। অন্যান্য বিশ্ব গ্লুকোমা দিবস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow