১৩০ আইন, ৬০০ আদেশ বাস্তবায়ন করেছে অন্তর্বর্তী সরকার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের পর প্রাতিষ্ঠানিক সংস্কারে সরকার অন্তত ১৩০ নতুন আইন ও সংশোধনী প্রণয়ন এবং প্রায় ৬০০ নির্বাহী আদেশ জারি করেছে। যার ৮৪ শতাংশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।’ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় জাতির উদ্দেশ্যে দেওয়া বিদায়ী ভাষণে তিনি এ মন্তব্য করেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এসব সংস্কারের মাধ্যমে নাগরিক অধিকার সংহত, বিচারব্যবস্থা শক্তিশালী এবং গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি রোধে কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক সচিবালয় গঠন, স্বচ্ছ নিয়োগ কাঠামো এবং দেওয়ানি ও ফৌজদারি আইনে পরিবর্তন করা হয়েছে।’ তিনি গুমকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনের বিষয়টি উল্লেখ করে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের পর প্রাতিষ্ঠানিক সংস্কারে সরকার অন্তত ১৩০ নতুন আইন ও সংশোধনী প্রণয়ন এবং প্রায় ৬০০ নির্বাহী আদেশ জারি করেছে। যার ৮৪ শতাংশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।’
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় জাতির উদ্দেশ্যে দেওয়া বিদায়ী ভাষণে তিনি এ মন্তব্য করেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এসব সংস্কারের মাধ্যমে নাগরিক অধিকার সংহত, বিচারব্যবস্থা শক্তিশালী এবং গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি রোধে কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক সচিবালয় গঠন, স্বচ্ছ নিয়োগ কাঠামো এবং দেওয়ানি ও ফৌজদারি আইনে পরিবর্তন করা হয়েছে।’
তিনি গুমকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনের বিষয়টি উল্লেখ করে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করেন।
What's Your Reaction?