১৪০ ব্যারেল ভোজ্য তেল ও ১৩ টন চিনি মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়াই ভোজ্য তেল ও চিনি মজুত করার দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নগরীর বাজার রোডে এ অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান পলিন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত বরিশাল জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠান থেকে ১৪০ ব্যারেল ভোজ্য তেল এবং ১৩ দশমিক ৭৫ টন চিনি উদ্ধার করে জেলা প্রশাসন। এনএসআইর দায়িত্বশীল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত নগরীর বোজার রোড এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার আশরাফুজ্জামান পলিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় মেসার্স মোল্লা ব্রাদার্স নামক প্রতিষ্ঠানের মালিক শুক্কুর মোল্লা মজুতের লাইসেন্স ব্যতীত নিজ গোডাউনে অবৈধভাবে ৯০ ব্যারেল ভোজ্য তেল মজুত করার অপরাধে কৃষি বিপণন আইনে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় মেসার্স আবির ব্রাদার্সের মালিক সন্তোষ মিত্র খুচরা ব্যবসার লাইস

১৪০ ব্যারেল ভোজ্য তেল ও ১৩ টন চিনি মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়াই ভোজ্য তেল ও চিনি মজুত করার দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নগরীর বাজার রোডে এ অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান পলিন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত বরিশাল জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠান থেকে ১৪০ ব্যারেল ভোজ্য তেল এবং ১৩ দশমিক ৭৫ টন চিনি উদ্ধার করে জেলা প্রশাসন।

এনএসআইর দায়িত্বশীল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত নগরীর বোজার রোড এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার আশরাফুজ্জামান পলিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় মেসার্স মোল্লা ব্রাদার্স নামক প্রতিষ্ঠানের মালিক শুক্কুর মোল্লা মজুতের লাইসেন্স ব্যতীত নিজ গোডাউনে অবৈধভাবে ৯০ ব্যারেল ভোজ্য তেল মজুত করার অপরাধে কৃষি বিপণন আইনে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই এলাকায় মেসার্স আবির ব্রাদার্সের মালিক সন্তোষ মিত্র খুচরা ব্যবসার লাইসেন্স নিয়ে নিজ বাসার গোডাউনে অবৈধভাবে ৫০ ব্যারেল ভোজ্য তেল এবং ১৩ দশমিক ৭৫ টন চিনি মজুত করেন। এ অপরাধে একই আইনে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়।

এনএসআই জানায়, দীর্ঘদিন ধরে গোয়েন্দা সদস্যরা দুটি ব্যবসা প্রতিষ্ঠানে গোপন নজরদারি করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালিয়ে মজুত করা ভোজ্য তেল ও চিনি উদ্ধার করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow