১৪৪ ধারা ভঙ্গ করে হামলা ও ভাঙচুর

টাঙ্গাইলের ভূঞাপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষ, ভাঙচুর ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জগতপুরা গ্রাম ও গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।  বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে পূর্ব শত্রুতার জেরে ভূঞাপুর উপজেলার জগতপুরা গ্রামের জনগণ একত্রিত হয়ে পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের গোল পেচাঁ গ্রামে হামলা অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটায়।  এ সময় প্রায় দশটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলায় জগতপুরা গ্রামের কালাম তালুকদার নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। ঘটনার জেরে রাতেই মাইকিং করে শুক্রবার সকালে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের সবাইকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নলিনবাজারে থাকা জগতপুরা গ্রামের সব ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করার নির্দেশনা দেওয়া হয়। এ সময় প্রশাসন এ এলাকায় ১৪৪ ধারা জারি করে। সকাল থেকে প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গেলেও গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রাম গোলপেঁচা গ্রামের লোকজন একত্রিত হয়ে প্রশাসনের ১৪৪ ধারা ভঙ্গ করে জগতপুরা গ্রামে বসতবাড়িতে অগ্নি সংযোগ, হামলা, ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। হামলায় জগতপুরা গ্রামের অর্ধ

১৪৪ ধারা ভঙ্গ করে হামলা ও ভাঙচুর

টাঙ্গাইলের ভূঞাপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষ, ভাঙচুর ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জগতপুরা গ্রাম ও গোপালপুর উপজেলার গোলপেঁচা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে পূর্ব শত্রুতার জেরে ভূঞাপুর উপজেলার জগতপুরা গ্রামের জনগণ একত্রিত হয়ে পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের গোল পেচাঁ গ্রামে হামলা অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটায়। 

এ সময় প্রায় দশটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলায় জগতপুরা গ্রামের কালাম তালুকদার নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। ঘটনার জেরে রাতেই মাইকিং করে শুক্রবার সকালে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের সবাইকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নলিনবাজারে থাকা জগতপুরা গ্রামের সব ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করার নির্দেশনা দেওয়া হয়। এ সময় প্রশাসন এ এলাকায় ১৪৪ ধারা জারি করে।

সকাল থেকে প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গেলেও গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রাম গোলপেঁচা গ্রামের লোকজন একত্রিত হয়ে প্রশাসনের ১৪৪ ধারা ভঙ্গ করে জগতপুরা গ্রামে বসতবাড়িতে অগ্নি সংযোগ, হামলা, ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। হামলায় জগতপুরা গ্রামের অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

ঘটনার বিষয়ে জানতে উভয় গ্রামে নেতৃবৃন্দের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।

গোপালপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। আর যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।

ঘটনাস্থলে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান উপস্থিত হয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow