১৫ ঘণ্টার মধ্যে কাঁটাতারের বেড়া উচ্ছেদ করল প্রশাসন
চাঁদপুরের শাহরাস্তিতে ৫০ বছরের চলাচলের রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ ওঠে। এতে ১৭টি পরিবারের ২ শতাধিক নারী-পুরুষ ও স্কুল শিক্ষার্থী গৃহবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছিল। উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর নতুন মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।
এ নিয়ে কালবেলায় সংবাদ প্রকাশের ১৫ ঘণ্টার মধ্যে মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা সরেজমিন পরিদর্শন করে কাঁটাতারের বেড়া উচ্ছেদ করেন। ১৭টি পরিবারের দুই শতাধিক সদস্য মুক্তি পেয়ে প্রশাসন ও কালবেলার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উচ্ছেদকালে উপস্থিত ছিলেন ইউনিয়নের উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা, শাহরাস্তি মডেল থানা উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমদ, পুলিশ ফোর্স, গ্রাম পুলিশ, অভিযোগকারী, প্রতিপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধি।
জানা গেছে, ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগের সত্যতা পাওয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা উপস্থিত ইউপি সদস্য, গণ্যমান্য
চাঁদপুরের শাহরাস্তিতে ৫০ বছরের চলাচলের রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ ওঠে। এতে ১৭টি পরিবারের ২ শতাধিক নারী-পুরুষ ও স্কুল শিক্ষার্থী গৃহবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছিল। উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর নতুন মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।
এ নিয়ে কালবেলায় সংবাদ প্রকাশের ১৫ ঘণ্টার মধ্যে মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা সরেজমিন পরিদর্শন করে কাঁটাতারের বেড়া উচ্ছেদ করেন। ১৭টি পরিবারের দুই শতাধিক সদস্য মুক্তি পেয়ে প্রশাসন ও কালবেলার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
উচ্ছেদকালে উপস্থিত ছিলেন ইউনিয়নের উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা, শাহরাস্তি মডেল থানা উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমদ, পুলিশ ফোর্স, গ্রাম পুলিশ, অভিযোগকারী, প্রতিপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধি।
জানা গেছে, ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগের সত্যতা পাওয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা উপস্থিত ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে পথটির তারকাঁটার বেড়া অবমুক্ত করে দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাদী-বিবাদী উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছি। পাশাপাশি ভবিষ্যতে কেউ যদি পুনরায় পথটি বন্ধ করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, নতুন মৃধা বাড়িতে ১৭টি পরিবার বসবাস করছে। গত তিন মাস আগে পাশের বাড়ির মুকসুদা বেগম নামে এক মহিলা ওই বাড়িতে জমি কিনে মালিকানা দাবি করে কাঁটাতারের বেড়া দিয়ে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। এতে ১৭টি পরিবারের সদস্য এবং আশপাশের সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।