১৫ বছর পর অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত
বাংলাদেশের মাটিতে ২০১১ সালে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। এবার সেই দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটতে চলছে। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। দুই ভেন্যুতে হবে সিরিজের ছয় ম্যাচ। ক্রিকেট অস্ট্রেলিয়া আজ এক বিবৃতিতে ভেন্যুসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ করেছে। জুনে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ৯, ১১ ও ১৪ জুন হবে তিন ওয়ানডে হবে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে তিন টি-টোয়েন্টি। ওয়ানডে তিনটি হবে দিবারাত্রির। মিরপুরে বেলা ২টায় শুরু হবে ম্যাচগুলো। আর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সন্ধ্যা ৬টায় মাঠে হবে। তৃতীয় টি-টোয়েন্টি হবে দিনের আলোয়। বেলা ২টায় শুরু হবে এই ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। অ্যান্টিগায় সেই ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশকে ২৮ রানে হারিয়েছিল অজিরা। আর টি-টোয়েন্টি সিরিজ সবশেষ খে
বাংলাদেশের মাটিতে ২০১১ সালে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। এবার সেই দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটতে চলছে। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। দুই ভেন্যুতে হবে সিরিজের ছয় ম্যাচ।
ক্রিকেট অস্ট্রেলিয়া আজ এক বিবৃতিতে ভেন্যুসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ করেছে। জুনে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ৯, ১১ ও ১৪ জুন হবে তিন ওয়ানডে হবে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে তিন টি-টোয়েন্টি।
ওয়ানডে তিনটি হবে দিবারাত্রির। মিরপুরে বেলা ২টায় শুরু হবে ম্যাচগুলো। আর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সন্ধ্যা ৬টায় মাঠে হবে। তৃতীয় টি-টোয়েন্টি হবে দিনের আলোয়। বেলা ২টায় শুরু হবে এই ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। অ্যান্টিগায় সেই ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশকে ২৮ রানে হারিয়েছিল অজিরা। আর টি-টোয়েন্টি সিরিজ সবশেষ খেলেছে ২০২১ সালে। সেবার বাংলাদেশে এসে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছিল অজিরা।
What's Your Reaction?