১৫ বছর পর চীন-দক্ষিণ কোরিয়ার ‘সারেক্স’ মহড়া নিয়ে আলোচনা

প্রায় ১৫ বছর পর যৌথ সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার (সারেক্স) মহড়া পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা করেছে চীন ও দক্ষিণ কোরিয়া। শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি) দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ (সার্চ অ্যান্ড রেসকিউ এক্সারসাইজ-সারেক্স) মহড়া নিয়ে সংবাদ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বেইজিংয়ে অনুষ্ঠিত ২১তম দ্বিপক্ষীয় প্রতিরক্ষা নীতি বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা কর্মকর্তারা এ বিষয়ে আলোচনা করেছেন। তিন বছরেরও বেশি সময় বিরতির পর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা পুনরুজ্জীবনের উদ্যোগকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে উভয় পক্ষ। কৌশলগত সংলাপের চ্যানেলগুলো পুনরায় চালু করার পাশাপাশি প্রতিরক্ষা কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ ও বিনিময়ের পরিধি বাড়াতে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছে। এর আগে চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ২০০৫, ২০০৭ ও ২০০৮ সালে সারেক্স মহড়া অনুষ্ঠিত হয়েছিল। সর্বশেষ যৌথ মহড়া অনুষ্ঠিত হয় ২০১১ সালে। দুই দেশের সম্পর্ক উন্নয়নের উদ্যোগের অংশ হিসেবেই এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চলতি বছরের জানুয়ারির শুরুতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং ও

১৫ বছর পর চীন-দক্ষিণ কোরিয়ার ‘সারেক্স’ মহড়া নিয়ে আলোচনা

প্রায় ১৫ বছর পর যৌথ সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার (সারেক্স) মহড়া পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা করেছে চীন ও দক্ষিণ কোরিয়া। শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি) দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ (সার্চ অ্যান্ড রেসকিউ এক্সারসাইজ-সারেক্স) মহড়া নিয়ে সংবাদ প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বেইজিংয়ে অনুষ্ঠিত ২১তম দ্বিপক্ষীয় প্রতিরক্ষা নীতি বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা কর্মকর্তারা এ বিষয়ে আলোচনা করেছেন। তিন বছরেরও বেশি সময় বিরতির পর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা পুনরুজ্জীবনের উদ্যোগকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে উভয় পক্ষ। কৌশলগত সংলাপের চ্যানেলগুলো পুনরায় চালু করার পাশাপাশি প্রতিরক্ষা কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ ও বিনিময়ের পরিধি বাড়াতে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছে।

এর আগে চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ২০০৫, ২০০৭ ও ২০০৮ সালে সারেক্স মহড়া অনুষ্ঠিত হয়েছিল। সর্বশেষ যৌথ মহড়া অনুষ্ঠিত হয় ২০১১ সালে।

দুই দেশের সম্পর্ক উন্নয়নের উদ্যোগের অংশ হিসেবেই এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চলতি বছরের জানুয়ারির শুরুতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর মধ্যে শীর্ষ বৈঠক হয়।

এ বৈঠকের পর দুই দেশের অমীমাংসিত ইস্যু সমাধান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে উভয় দেশ নতুন করে পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্র: আনাদোলু এজেন্সি

কে এম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow