১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমিরাতে নিষেধাজ্ঞা

মাহাফুজুল হক চৌধুরী, আবুধাবি, আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির প্রশাসন। শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং অনলাইনে যৌন হয়রানি থেকে তাদের দূরে রাখতেই এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে আমিরাত সরকার। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ বছরের নিচে কেউ ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামসহ যে কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম অমান্যকারীদের অ্যাকাউন্ট তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় (ডিসেবল) করাসহ বিভিন্ন আইনি জটিলতার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অনেকেই বয়স বাড়িয়ে বা মিথ্যা তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট তৈরি করে থাকে। প্রশাসন স্পষ্ট জানিয়েছে, কেউ বয়স লুকিয়ে অ্যাকাউন্ট চালালে তা অত্যাধুনিক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি এবং ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণ ব্যবস্থার মাধ্যমে সত্যতা যাচাই করে দ্রুত শনাক্ত করা হবে। নতুন এই নির্দেশনায় শিশুদের ব্যক্তিগত সুরক্ষার বিষয়টিও বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। ১৫ বছরের কম বয়সী শিশুদের ছবি সোশ্যাল ম

১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমিরাতে নিষেধাজ্ঞা

মাহাফুজুল হক চৌধুরী, আবুধাবি, আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির প্রশাসন।

শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং অনলাইনে যৌন হয়রানি থেকে তাদের দূরে রাখতেই এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে আমিরাত সরকার।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ বছরের নিচে কেউ ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামসহ যে কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিয়ম অমান্যকারীদের অ্যাকাউন্ট তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় (ডিসেবল) করাসহ বিভিন্ন আইনি জটিলতার মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অনেকেই বয়স বাড়িয়ে বা মিথ্যা তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট তৈরি করে থাকে। প্রশাসন স্পষ্ট জানিয়েছে, কেউ বয়স লুকিয়ে অ্যাকাউন্ট চালালে তা অত্যাধুনিক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি এবং ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণ ব্যবস্থার মাধ্যমে সত্যতা যাচাই করে দ্রুত শনাক্ত করা হবে।

নতুন এই নির্দেশনায় শিশুদের ব্যক্তিগত সুরক্ষার বিষয়টিও বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। ১৫ বছরের কম বয়সী শিশুদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ক্ষেত্রে অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আমিরাত প্রশাসন। এই আইনটি সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী স্থায়ী নাগরিক এবং প্রবাসীদের জন্যই সমানভাবে প্রযোজ্য হবে।

শিশুদের সুরক্ষার স্বার্থে ইউরোপ এবং আমেরিকার অনেক দেশেই বেশ আগে থেকেই এই ধরনের আইন কার্যকর রয়েছে। সেখানে শিশুদের ছবি অনুমতি ছাড়া বা অনিরাপদভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হয়। আইন অমান্য করার শাস্তি হিসেবে সেসব দেশে দীর্ঘমেয়াদি জেল এবং মোটা অঙ্কের অর্থদণ্ডের বিধান রয়েছে।

আমিরাত সরকারের এই নতুন আইনটি কার্যকরের পর ভার্চুয়াল জগতে শিশুদের নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করছেন স্থানীয়রা।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow